-
রাগহীন ভালোবাসা
অরন্য হিল্লোলভালোবাসো যারে করো না পর
হউক সে যতই সিদ্ধান্তে অনড় ।
ভালোবাসো যারে করো না ঘৃণা
যদি না সে পায় কারো করুনা ।
ভালোবাসো যারে করো না অবহেলা
যতই সে করুক অভিনয়ের খেলা।
ভালোবাসো যারে করো না ঝগড়া
যতই সে দিক অগোছালো তাড়া।
ভালোবাসো যারে করো না সন্দেহ
চ্ছিন্ন করো না তার মায়াবী স্নেহ।
ভালোবাসো যারে করো না খামখেয়ালীপনা
নচেৎ শুনতে হবে আজীবন ভর্তসনা।
ভালোবাসো যারে শুনে যাও তার অসহ্য বানী
ক্ষণিক পরে সেই হবে তোমার রুপের রানী।
ভালোবাসো যারে করো না তারে তিরস্কার
একদিন সেই দেবে তোমায় ভালোবাসার পুরস্কার।
ভালোবাসো যারে আগলে রাখো তারে বিপদ থেকে
একদা সেই রাখবে মান আশার সম্পর্কে।
ভালোবাসো যারে করো না তার সাথে প্রতারনা
নইলে সেও করবে তোমার সাথে ছলনা।
ভালোবাসো যারে করো না তারে অপমান
নইলে সংসারে আসবে অশান্তির তুফান।
ভালোবাসো যারে দাও তারে বিশ্ব ভালোবাসার লাল গোলাপ
রাগহীন ভালবাসায় মুছে যাক জাগতিক সর্ব পাপ।3 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi

ভালোবাসা অদ্ভুত মায়াময় ঠিক কবিতার মত। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।