Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 4 months ago

    ব্যাস্ততার জন্য অনেকদিন পর আসা। আশাকরি নতুন লেখাগুলো ভালো লাগবে 😊

    “নগরীতে ফেরা বালক”
    কলমে ~ তানভীর তীব্র

    নগরী,
    তোমাকে নিয়ে প্রথমেই আমি ভাবি
    তুমি ধরণী মায়ের সন্তান পুরুষ না নারী;
    এ নগরীর সকলকেই পেয়েছি আমি দুঃখি,
    তাইতো দুঃখের দুঃখি হবার ক্ষেত্রে সাড়া পেয়েছি কম,
    তুমি দেখবে এ নগরীর সকলে দুঃখের বোঝা বইতে বইতে ক্লান্ত,
    তাইতো তারা ফুটো ডিঙি ভিড়াতে চায় সুখের নীড়ে,
    এ গ্লানির নগরীর অশ্রুসিক্ত নয়ন আমি মুছেছি,
    জানো তো,
    সে ভেজা রুমাল আজও শুকায় নি;
    এ নগরীর আকাশচুম্বী দালান আছে বটে,
    তবে স্বার্থকতা গুলো মাটি ছোয়া,
    এ দালানের ছায়াগুলো বড়মাপের আশ্রয়দাতা
    দেখবে তুমি এখানেই রচিত হয় হাজারো গল্প,
    দালানের দুঃখের খাঁজগুলোতে তুমি সুখের প্রলেপ দেখতে পাবে না,
    এ নগরীর স্ট্রিটল্যাম্পও একাকীত্বে ভোগে,
    তার আলোতে বসে কেউ আজ দুঃখ ভাগাভাগি করে না,
    সকলে নেয় আধারের আশ্রয়,
    সে আজ ব্যর্থতায় ভোগে,
    তার আলোতে চোরগুলো আজ সাধু সাজে,
    আলো চিৎকার করতে পারে না,
    এ নগরীর রাস্তাগুলো আজ বিশ্রাম করছে,
    নেই ভাড়ি যানের চাপ দেয়ার কষ্ট,
    এ নগরের কানগুলোও আজ ক্লান্ত,
    নীরবতায় তারা আজ নগর হৃদপিন্ডের ধ্বনি শুনতে চায়,
    জানো তো,
    নব গজিয়ে ওঠা তরু-লতা কিংবা বৃক্ষের পাতা,
    এ নগরীর গায়ে যেন প্রেমিকের ছোয়া,
    যেমনটা তুমি দেখবে ফুলের গায়ে প্রজাপতির পরশ,
    ওমা!
    বৃক্ষের ডালের দেখি পাখিদের কলরব,
    তাহলে বুঝি এ নগরীতে প্রেমের ভাব জাগ্রত হয়,
    যে নগরীতে ভালবাসা আছে,
    সেখানে দুঃখের স্রোতে বানভাসি হতে চাওয়া তো মিথ্যা অভিলাষ,
    ভালবাসার রাঙা প্রভাতে এ নগরীর সকল গ্লানি দূর হোক,
    আমি নগরীতে ফেরা বালক এ কামনাই করি,

    11
    6 Comments
    • পরিচ্ছন্ন ও মার্জিত লেখা। বেশ কয়েকটা লাইনে চিরচেনা প্রিয় নগরীকে স্পষ্ট দেখলাম যেন।
      “নব গজিয়ে ওঠা তরু-লতা কিংবা বৃক্ষের পাতা,
      এ নগরীর গায়ে যেন প্রেমিকের ছোয়া,
      যেমনটা তুমি দেখবে ফুলের গায়ে প্রজাতির পরশ,” এই লাইন কয়টি খুব পছন্দ হয়েছে বন্ধু। তবে ফুলের গায়ে সম্ভবত প্রজাপতির পরশ হবে। শব্দটা ঠিক করে নেবেন। নিরন্তর ভালোবাসা রইল।

    • খুব ভালো লাগে পুরোনো বন্ধুদের লেখা পেলে। খুব আনন্দ নিয়ে পড়ি। প্রীতি ও শুভেচ্ছা রইল।

    • শুভেচ্ছা !

    • অনেকদিন পর! কথায় ছিলে? ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

Skip to toolbar