Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    4 years, 3 months ago

    কার্জনের চর্যাপদ
    ~জাহাঙ্গীর লিটন

    এখানে গ্রীষ্মের দাবদাহে গান গায় বসন্তবৌরি
    সহজিয়া বাতাসে উড়ে বেড়ায় বোস কণা
    কুয়াশায় গেরুয়া চাদরে ঘোরে অনার্য বাউল।

    জোসনা জলে সিনান করে প্রাকৃত জলযুবক
    ব্রিটিশের মোঘল গম্বুজে বিদ্রোহের রঙমশাল
    রাত দুপুরে বোধের ঘাস চষে বুনোঘোড়ার পাল।

    এতল্লাটে পুকুর ঘাটে, ইতিহাস আতুড়ঘর
    ছায়াঘেরা লাল রোদ শুষে নেয় যুবকের ঘাম
    শিরিষের পাতায় কাঁপে জাতীয় স্লোগান।

    সময় এখানে চোরাস্রোতা বহতা নদীর মতোন
    কখনো নাভিশ্বাস উঠে যায়, খরস্রোতা প্লাবন
    কখনও বা ফল্গুধারা, হৃদয়ের আস্ফালন।

    চির সবুজ নাগলিংগমে ঝোলে শতাব্দের চর্যাপদ
    লাল ইটের খাঁজে লেখা সহস্র কবিতার শ্লোক
    অনার্য বীর্যে শানিত কার্জন এক মহাকাব্যলোক ।

    4
    5 Comments
Skip to toolbar