-
কবিতা
আমার_কোন_বন্ধু_নেই
ওয়ালেদ_মাহমুদআমার কোন বন্ধু নেই!
শীতের ভোরে দুব্বা ঘাসে
শিশির মাখার সঙ্গী নেই।
শরত মেঘে ডানা মেলে
উড়ে বাড়ানোর পাখী নেই।
মুসলধার আর ঝুম বৃষ্টি
মজা লুটার সাথী নেই।
ফাগুনে আগুন চারিদিক
ভালোবাসার তাড়া নেই।আমার কোন বন্ধু নেই!
কষ্টগুলো মুঠোয় পুড়ে
উগড়ে দেয়ার ক্ষেত্র নেই।
দুঃখ ঠেলে ছোট্ট ছোট্ট
সুখ বিলানোর সারি নেই।
অবিশ্বাসের ঝাঁপি বন্ধ
বিশ্বাসী ডালা খোলা নেই।
মিসরির ছুরি মুখোশ ছাড়া
নির্ভরতার জায়গা নেই।আমার কোন বন্ধু নেই!
সুখ-দুঃখ ভাগ করে নেয়া
নির্মল কোন বিকেল নেই।
নিঃস্বার্থ পক্ষ নেয়া
ভুলশুদ্ধের বালাই নেই।
নিত্যদিনের দিনযাপনে
আস্ফালনের সুযোগ নেই।
আপেক্ষিকতায় সব দাঁড়িয়ে
অনুষঙ্গ থাকতে নেই।আমার কোন বন্ধু নেই!
হৃদয় দিয়ে ভালবাসলে
আলোর পথের কমতি নেই।
সাদা মনের মানুষগুলোর
পথ চলতে খামতি নেই।
ষড়ঋতুর রঙ্গিন তালে
স্বপ্ন আঁকায় বাঁধা নেই।
উদারতায় তোমায় ছোঁবো
সে সম্পর্কে ক্লান্তি নেই।6 Comments
Friends
Arshadul Khan Tuhin
@arshadul-khan-tuhin
মোঃ আমজাদ হোসাইন
@amzadhossian34041gmail-com
Golam-Kibria
@golam-kibria
Mahir Abrar
@mahirabrar-2
তিমিরে আসক্ত
@mp3010
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Nipun Chandra
@nipunch
পি.কে. সরকার
@pksarker
UTTAM KUMAR BISWAS
@uttamk



সুন্দর শব্দ ও ছন্দের অপূর্ব বন্ধন। খুব ভালো লাগলো। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি।