-
❝অভিশাপ❞ কবিতা নিয়ে কিছু কথা,
– উবায়দুল্লাহ আল ফারুকগভীর ভালোবাসায় যুগলবন্দী কারো আসতেও পারে এমন দিন,
যেদিন প্রিয় মানুষটি অন্যের হাত ধরে পারি জমানোর আগে শেষ বিদায় নিতে আসবে,
চোখে চোখ রেখে নির্দিধায় এক শ্বাসে বলে ফেলবে,
❝আমার বিয়ে ঠিক হয়ে গেছে❞ড্যাবড্যাব করে তাকিয়ে থাকা ছেলেটির হৃদয়াভিব্যাক্তি তুলে ধরা হয়েছে ❝অভিশাপ❞ নামক কবিতাটিতে।
চিৎকার করে বলতে চাচ্ছিলো…
★ ভুল কিছু করিনি বেসেছি তোমায় ভালো,
সময়ের নির্জাসে, ভালো কেন হল কালো?এতক্ষণে বোঝাপড়া হয়ে গেছে নিজের সাথে,
আজ তুমি চলে যাওয়ার পর, এ রাতই হবে আমার শেষ রাত…
হয়তো সুখে থাকবে, হ্যা! সুখেই থেকো__কিন্তু,
বছর পাঁচেক পরে যখন তোমার কোলে দু’এক বছরের বাবু থাকবে, আর স্বামীর অত্যাচারে ক্লান্ত হৃদয় আমাকে স্বরণ করবে, তখন খোঁজ নিয়ে দেখো আমি থাকবো না আর এ ভূবণে।জানতে পারবে,
ঠিক পাঁচ বছর আগে যে দিনে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, সে দিনটিকে অঙ্কিত করে রাখার জন্য চলে গিয়েছি আমি বহুদূরে।★ আজ তুমি যাও চলে হয়তো মনে রবে,
খোঁজ নিয়ে দেখো কভু, থাকছি না এই ভবে।আমাকে না পেয়ে ঘুরেফিরে তুমি আমার করব পারে যাবে,
দেখবে
জীর্ণশীর্ণ কবরের মাটি পরিণত হয়েছে উইপোকা’র কুঁড়েঘরে। পাগলের মত চীৎকার করে ডেকে যাবে আমার নাম ধরে। শুনছি না জেনেও চিৎকারের প্রবলতায় গলার শিরাগুচ্ছ বেগুনি রশ্নির ন্যায় আঘাত করবে চিবুক ছেড়ে কপোলে।
এ বিরাট জগতে কোটি কোটি মানুষের ভিড়ে নিজেকে প্রচণ্ড অভাগা মনে করবে।★ চিৎকার করে ডেকো শুনছি না আর আমি,
অগণিত প্রাণীকুল, একা থেকে যাবে তুমি।মনে পড়বে,
যখন অনেক মন খারাপ ছিল, শত বাধা পেরিয়ে কাউকে তোয়াক্কা বিনে ছুটে আসতাম তোমার কাছে। হঠাৎ কাছে পেয়ে কোন কিছু না ভেবে ঝাপিয়ে পড়তে আমারই বুকে। খুব কাছ থেকে কম্পিত হৃদয়ের মৃদু ধুক ধুক আওয়াজে হঠাৎ সব ভুলে গিয়ে কাঁদা থামিয়ে দিতে।কান্নার বেগ থেকে মুক্তি পেতে ঘনঘন হেঁচকির সাথে ফুপিয়ে উঠতে আমার জোর বাহুবন্ধনে।
বড় বড় সমস্যাগুলোয় “কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে” বলা মাত্রই একরাশ বিশ্বাসে দৃঢ় হয়ে যেত তোমার দেহ, মন, অন্তর।ধীর হাতে অশ্রুকণা মুছে দেয়ার অপেক্ষায় থাকতে। জড়িয়ে ধরে কপালে আলতো চুমুর ছোয়ায় খুশির ঝলক দেখা দিত তোমার চোখে-মুখে। হঠাৎ পরিবর্তন দেখে ফেলেছি ভেবে লজ্জায় মুখ লাল করে চেহারা লুকতে চাইতে। চিবুক ধরে কাছে টানতেই ফিক করে হেঁসে লুকতে চাইতে আমার বক্ষগৃহে।
★ ছুটে আসছি না আর মুছে দিতে চক্ষু,
জড়িয়ে ধরছি না, খাচ্ছি না আর চুমু।স্মৃতির গভীরতায় হারিয়ে যাবে, চিৎকার করা ভুলে যাবে, কোমল ঠোঁটের কোণায় হাঁসির রেখা ফুটে উঠবে।
হঠাৎ মনে পড়বে,
আর নেই সে মানুষটি দুনিয়ার বুকে। যাকে জড়িয়ে মাটি চাপা পড়তে যাচ্ছে মলিন স্মৃতিগুলো। খুব করে চাইবে যেন হারিয়ে না যায় সেদিনগুলো। যেকোন কিছুর বিনিময়ে তুমি আমার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার প্রয়াস চালাবে।
কেউ আসবে না এগিয়ে তোমার সাহায্যার্থে।দিকভ্রান্ত বিভ্রান্তের ন্যায় দৃষ্টিহীন চক্ষে বারবার চারিদিকে তাকাবে, মনের আকুলতা নম্রতা ছেড়ে হিংস্রতায় রুপান্তর হবে। অন্তরের গহীনে শুধু একটি আওয়াজই প্রতিধ্বনিত হবে, “কখন আসবে তুমি আমাকে নিয়ে যেতে?”
ওদিকে মনভোলা স্বামী তোমাকে না পেয়ে এদিক সেদিক দৌড়বে, অবহেলা করে বহুত ভুল করেছে ভেবে ক্ষণেক্ষণে মনের অজান্তেই মাথা চাপরাবে। ‘সবকিছু ঠিক করে দিবে’ এমন প্রতিজ্ঞা নিয়ে তোমায় খুঁজতে খুঁজতে আমার কবরে আসবে।
কিন্তু
ততক্ষণে অনেক দেরি করে ফেলবে।
কারণ, তার ভালোবাসা ভোলাতে পারেনি আমার সামান্য কোন স্মৃতিকেও!হাত ধরে টেনে নিয়ে যেতে চাইবে, তুমি আমার নাম আওড়াতে থাকলে, নিজেকেই আমার নাম দিয়ে তোমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে। তার কথায় তোমার বিভ্রিত হৃদয় কিছুটা শান্ত হবে। কেননা তুমি তখন জানবে,
‘তোমাকে নিয়ে যেতে আমিই এসেছি ওপার ছেড়ে।’★ হাহাকার করে যাবে থাকবে না কেউ পাশে,
স্মৃতি বিভ্রম হবে, নিয়ে যাবো আমি এসে।কত ক্ষুদ্র কারণ ছিল আকাশের মতন, ভুলে গিয়েছিলে কত করেছি যতন। শত ভুল করেছিলাম আমি পবিত্র সম্পর্কে, কত কিছু শুধরাইনি আমি হিসেব ছিল তোমার কাছে।
কিন্তু
আজ ভুলে যাবে সব ভুল। সবগুলো ভুলের হাজারো যুক্তিযুক্ত কারণ তুমি নিজেই আবিষ্কার করবে। এ যুক্তিগুলো আগে ভেবে আমার সাথে থেকে গেলে জীবনটা কত চমৎকার হত সেটা উপলব্ধি করবে। নিজের অজান্তেই অসম্ভবকে সম্ভব ভেবে খুশিতে আত্মহারা হবে।কল্পনার ফাঁকে কোনো স্মৃতি উঁকি দিলে ভাবতে থাকবে, কত সুন্দর ছিল সেইদিনগুলো, যেগুলো কাটিয়েছো তুমি আমার হাতে ধরে।
★ সব দোষ ভুলে গিয়ে একা একা হাঁসবে,
ভালো ছিল সেইদিন, কল্পনা ভাসবে।5 Comments
Friends
Humayra Jannat
@humayrajannat
Md Salmanur Rahman
@mdsalman154191
Tahsina Jannat
@tahsina-jannat
নাদিম হোসাইন
@nadim-hossain
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Mahabubul Bulbul
@mahabubul-haque-bulbul
মো: মাসুম মিয়া
@mashum007
Nilufar Ghani
@nilufar-ghani



চমৎকার