Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 3 months ago

    ভাবনা তোমার,,,,,,,

    ভাল লাগে ভাবতে তোমায়
    অহ:দিন অহ:রাতি,
    ছন্দ আসে কাব্যে আমার
    আঁধারেতে জ্বলে বাতি।
    চিন্তায় নামে প্রেমের পরশ
    ভাবনায় জাগে মায়া,
    সুরেলা হয়-যে গানের কথা
    শিহরিত হয় কায়া।
    স্বপ্নে ভাসে অলীক ইচ্ছা
    কুহেলিকার মতো,
    হিয়ার দেশে গোপন অসুখ
    খামখেয়ালি যতো।
    মোহের বেশে আসো তুমি
    সম্মোহিতের ছবি,
    ভ্রান্ত পথের দিশা ভুলে
    পথ খুঁজে পায় কবি।
    নিদ টুটে যায় মধ্যরাতে
    রাত জাগে এক পাখি,
    মন ভোমরা প্রান ফিরে পায়
    নয়নে তোমার আঁখি।

    ©️বাপ্পী খান

    4
    2 Comments
Skip to toolbar