Profile Photo

কে,এম, আশিকুল আলম রিজনOffline

  • ashiqulalamrejon
  • ডুবে যাওয়া সূর্যের মতো

    ক্লান্ত সময় বহিয়া যায় ক্লান্তিকর পালক জাপটে ধরেছে এ যেন বহু সময়ের আধার,
    প্রিয় আম বাগান আজ অন্য কারো সম্পত্তি যেখানে এখন বিমর্ষ পরগাছার জমিন,
    কবে যেন ছোট্ট শালিক খাঁচায় বন্ধি করেছিলাম অনুতপ্ত আমি বোবা জীবের স্বাধীন জীবন আমার কারণে হয়েছিল পরাধীন,
    আর কি কোনদিন বকুল তলায় হেটে হেটে বকুল ফুলের সুবাস নিতে পারবো, বকুল তলার মালিক রেহেনা খালার মৃত মায়ের উত্তম চরিত্রের গল্প শুনতে পারবোনা কোনদিন রেহেনা খালা এখন মৃত,
    ধলেশ্বরীর পারে গ্রাম আমার,ধলেশ্বরীর পারে কিছু জমি আছে বহু ইচ্ছে ছিল সেখানে টিনের দোতালা একটা ঘর বানাবো,দোতলার বারান্দায় বসে চুপচাপ নদী দেখবো,নৌকা দেখবো,নৌকায় বসে থাকা মানুষ দেখবো আর কল্পনা করার চেষ্টা করবো তারা তাদের সুদিনের কথা কি ভাবছে,
    সময় ফুরিয়ে যায় আফসোস থেকে যায় জীবনে কি হতে চেয়েছি আর কি হলাম,বেহেস্তে সকল ইচ্ছে পূরণ করা হবে তাই ধৈর্য ধারণ করি পৃথিবীর কর্ম দিয়ে বেহেস্তে যাওয়ার চেষ্টা করি বেহেস্তে সকল ইচ্ছে পূরণ করব,ইহকালের জীবন তো খুব বেশি দিনের না,
    ক্লান্ত সময় বহিয়া যায়, প্রভু শক্তি দিন,
    যেন মনে হয় আমি ডুবে যাওয়া সূর্যের মতো, আর উদিত হব না।

    4
    5 Comments
Skip to toolbar