Profile Photo

Abdul kader masterOffline

  • abdulkadermaster
  • Profile picture of Abdul kader master

    Abdul kader master

    • 1 week, 3 days ago

    অন্তঃসারশূন্য বৈরিতা
    কাদের আব্দুল্লাহ

    শফিক সতীশ দু’বন্ধু ওরা থাকে পাশাপাশি বাড়ি,
    রাগে অনুরাগে কী-যে মাখামাখি একসুরে বাঁধা নাড়ি।
    আপদে বিপদে সকল কর্মে এক হয়ে থাকে দু’য়ে,
    ভাগাভাগি করে নেয় যত ব্যথা হৃদয়ে হুদয় ছুঁয়ে।
    মানুষের যত স্বভাব ধর্ম এক অভিন্ন সাড়া,
    দু’বাড়িতে বহে একই রকম আচার বিচার ধারা।
    খাবারের ম্যেনু রান্নার বিধি চলে একি স্বাদ বুঝে,
    ব্যঞ্জনে ঝাল কিংবা মিষ্টি পাবে না তফাত খুঁজে।
    একই রকম রুচি বোধ আর অনুভবে সবি মিল,
    সতত বিরাজে দু’টি ভিন দেহে অভিন্ন এক দিল।
    এক সাথে খেলে এক সাথে চলে সমাজ আচার যত
    এক ঘাটে করে সাঁতার গোসল ধোয়ামোছা অবিরত।

    সকল কাজের সঙ্গী দু’জন দু’জনার যত ভাব,
    কে হিন্দু আর কে-বা মুসলিম গায়ে নাহি তার ছাপ।
    জাতক শিশুর বেশভূষা যত অঙ্গে সাজানো চিহ্ন
    কোথাও কি আছে শরীরের মাঝে স্বভাব ধর্ম ভিন্ন।
    তবু কেন এতো দাঙ্গা ফ্যাসাদ ধর্ম তত্ত্ব লয়ে
    পার্থিব এই জীবনের তরে কী মূল্য আনে বয়ে?
    বৈরিতা ছাড়া গড়েছে কি কভু ঐক্যের বাঁধ বুনে,
    সকল কিছু মিছে হয়ে যায় নামের মহিমা গুণে।
    ৩০ ভাদ্র ১৪৩৩

Skip to toolbar