Profile Photo

আবির হাসান সায়েমOffline

  • Abir-Hassan-Sayem
  • #ধারাবাহিক
    একমুঠো জোনাকি (পর্ব-০৩)
    ~আবির হাসান সায়েম

    অদ্ভুত পুরোনো একটা বাড়ি, দেয়ালে শেওলা ধরে সবুজ হয়ে আছে। রাস্তার ঠিক পাশেই বাড়িটা। সূর্যের আলো এসে পরে ঠিক বাড়িটার উপর। কিন্তু তাও বাড়িটাকে খুব অন্ধকার লাগে। বলা হয় মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে অনেক মানুষকে একসাথে হত্যা করেছে পাকিস্তানিরা। বাড়িটা নাকি ভূতের বাড়ি। আবির এইখানে আসার আগে শিলা বারবার মানা করেছিলো। কোনো ভাড়াটিয়া নাকি এই বাড়িতে একমাসের বেশি টিকতে পারে না৷ কিন্তু আবির গত দিব্যি দুইবছর ধরে এই ভূতুরে বাড়িতেই থাকে। রাজকীয় কায়দায়ই আছে । বাড়ির ভিতর প্রকান্ড দুইটা রুম। একটাতে আবির ঘুমায়, আরেকটা বলতে গেলে খালিই থাকে। এই বাড়ির ভুতুড়ে কাহিনী শুনে, কেও আবিরের সাথে থাকতে চায় না। সে একাই শাসন করে এই ভূতুরে সাম্রাজ্য।
    আঁধ ঘন্টা ধরে দরজা ধাক্কাতে ধাক্কাতে শিলার হাত ব্যাথা হয়ে গেছে। খুব রাগ হচ্ছে। আবার ভয়ও হচ্ছে। গত দুইদিন ধরে আবিরের কোনো খবর নেই। শিলা বার বার ফোন করেছে কিন্তু আবির ধরে নি। হয়তো জ্বর বাঁধিয়ে বসেছে। বৃষ্টি আবিরের অনেক প্রিয়। প্রিয় জিনিসগুলোই মানুষকে বারবার কষ্ট দেয়। বাড়িটাতে একটা দারোয়ানও নেই৷ শিলা কি করবে বুঝতে পারছে না। দরজা ভেঙে ফেলবে? সে গাড়ি নিয়ে এসেছে৷ ড্রাইভার চাচাকে বললে হয়তো সে দরজা ভাঙ্গার ব্যবস্থা করতে পারবেন।
    ড্রাইভার করিম মোল্লা এলেন কিন্তু দরজা ভাঙার প্রয়োজন পরল না৷ দরজার পাশেই ছোট্ট একটা জানালা আছে। ওইটা ভেঙে কিভাবে যেনো হাত ঢুকিয়ে ড্রাইভার করিম মোল্লা দরজা খুলে ফেললেন। শিলা ঘরের ভিতরে ঢুকল। আবির শুয়ে আছে বিছানার উপর। ঘুমুচ্ছে মনে হয়। শিলা আবিরের গায়ে হাত রেখে আতকে উঠল। জ্বরে গা পুরে যাচ্ছে। একটা কেতলিতে পানি নিয়ে ওর শরীরের উপর রাখলে, কিছুক্ষণের মধ্যেই পানি ফুটতে শুরু করবে।
    []
    []
    []
    টুং টুং শব্দ হচ্ছে। এইরকম শব্দ আগে কোথাও শুনেছি। কিন্তু কোথায়? না, মনে পরছে না। চারপাশ একদম নিরব৷ চোখ মেললাম। পুরোপুরি মেলতে পারলাম না। অনেকগুলো আলো এসে চোখ বন্ধ করতে বাঁধ্য করল। ঘরে তেমন আলো নেই কিন্তু তাও অনেক আলো মনে হচ্ছে। অনেক্ষণ চোখ বন্ধ করে থাকার অর চোখ খুললে এমনটা হয়। আমি কি অনেক্ষণ চোখ বন্ধ করে ছিলাম? ঠান্ডা লাগছে। গায়ের উপর একটা চাদরের মতো আছে বুঝা যাচ্ছে কিন্তু এতে শীত মানছে না। যেই বিছানার উপর শুয়ে আছি, তা খুব আরামদায়ক।কোথায় আছি আমি? কিছুই মনে পরছে না। আমি ধীরে ধীরে চোখ খুললাম । একটা ঘর। মাঝারি সাইজের। এইটা কোন জায়গা? আমার গায়ে একটা সাদা চাদড় দেয়া। আমি একটা খাঁটে শুয়ে আছি। এইটা কি হাসপাতাল? আমি হাতে ভর দিয়ে উঠতে চেষ্টা করলাম অমনি আবার “উঁ উঁ ” করে শুয়ে পরতে হলো। হাতে সেলাইনের সূঁচ ঢুকানো। শব্দে ধড়মড় করে শব্দ হলো৷ আমি পাশে তাকিয়ে দেখি শিলা ফ্যালফ্যাল করে চেয়ে আছে। বোধহয় ঘুমাচ্ছিলো। মাথার চুল অলোট- পালোট হয়ে আছে। চোখের নীচে মোটা কালি পরেছে। সে ঘুমাচ্ছিলো সোফায়৷ আমার বেডের পাশে একটা ডাবল সোফা রাখা আছে ওইটাতে। আমি হালকা হেসে বললাম,
    ” ঘুমটা ভাঙ্গিয়ে দিলাম। ”
    শিলা কিছুই বলল না। নিষ্পলক তাকিয়ে আছে। ঘরে আলো কম বলে বুঝা গেলো না, তার চোখে বিন্দু বিন্দু জল জমতে শুরু করেছে। আমি আবার বললাম,
    ” আমার খুব পানির পিপাসা পেয়েছে, একটু পানি দিবি?”
    শিলা উঠে আমার বেডের পাশে রাখা একটা বোতল থেকে পানি ঢেলে দিলো। আমি কনুইয়ের উপর ভর উঠতে চেষ্টা করতেই শিলা কঠিন গলায় বলল,
    ” উঠতে হবে না। শুয়ে থাক। ”
    এই কথা বলেই সে কি যেনো করল আমার মাথার দিকের বিছানাটা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করল। এইটা কিভাবে হলো। আমি পানির গ্লাস হাতে নিলাম। এক চুমুকেই পানি শেষ করলাম। শিলা বলল,
    ” কিছু খাবি? মুখটা এমন করে রেখেছিস কেনো?”
    ” না কিছু খাবো না। নাকে ব্যাথা করছে। ”
    “ওহ নাকের ভিতর পাইপ ঢুকিয়ে তারপর খবার দেয়া হয়েছিলো আজ বিকেলে। ”
    আমি হঁকচকিয়ে গিয়ে বললাম,
    “আমার নাকে পাইপ ঢুকানো হয়েছিলো?”
    “হ্যাঁ, প্রায় আটত্রিশ ঘন্টা পর তোর জ্ঞান ফিরল। ”
    “আমার কি খুব বড় কিছু হয়েছে,শিলা?”
    “টাইফয়েড আর নিউমনিয়া একসাথে হয়েছে। ষোলোটা ইঞ্জেকশন দেয়া লাগবে৷ একটা আজ দেয়া হয়েছে আরো পনেরোটা বাকি আছে। ”
    ” আমাকে হাসপাতালে তুই নিয়ে এসেছিস?”
    “হ্যাঁ।”
    “কি হয়েছিলো একটু বল তো। আমার মনে আছে,আমি আমার বাসায় ঘুমালাম, উঠে দেখি এইখানে শোয়া। বুঝছি না কিছুই।”
    শিলা আমাকে সব বলল। বারবার গলা জরিয়ে যাচ্ছিল। শেষটায়, কেঁদেই ফেলল।
    আমি অবাক হয়ে বললাম,
    ” কাঁদছিস কেনো? ”
    ” এমনি। ”
    “এমনি কি মানুষ কাঁদে? ”
    “আমার এমনি কাঁদতে ভাল্লাগে।”
    “এই আটত্রিশ ঘন্টা কি তুই হাসপাতালেই ছিলি?”
    “হ্যা। ”
    “খালা -খালু কে জানিয়েছিস তুই এইখানে?”
    ” হ্যাঁ জানিয়েছি। আজ দুপুরে এসেছিলো তারা। তোকে দেখে গেছে। ”
    শিলা চোখ মুছল। আমি দেখলাম ডান পাশের দেয়ালে একটা ঘড়ি ঝুলছে। ডিজিটাল ঘড়ি। সেখানে লিখা ২am, মানে রাত দুইটা বাজে। আমি শিলাকে বললাম,
    ” একটা গান শুনাবি শিলা? ”
    “আমি গান পারি না। ”
    শিলা কারো কাছে গান না শিখলেও, তার গানের গলা অসাধারণ।অনেক কঠিন কঠিন সুরও খুব সহজে সে আয়ত্ব করে ফেলে।
    আমি তার কথাকে অগ্রাহ্য করে বললাম,
    “ওইযে রবি ঠাকুরের ‘খোলা হাওয়া ‘গানটা গা।”
    শিলা খোলা গলায় গান ধরল,
    || আমি তোমার সঙ্গে
    বেঁধেছি আমার প্রাণ
    সুরের বাঁধনে–
    তুমি জান না, আমি তোমারে
    পেয়েছি অজানা সাধনে||
    নিজের প্রতি খুব হিংসা হলো। রাত দুইটায় প্রিয় মানুষের গলায় গান শুনতে ভাগ্য লাগে। এই সৌভাগ্য সবার হয় না।

    চলবে..

    7
    9 Comments
Skip to toolbar