Profile Photo

আবির রাইয়ান সামিOffline

  • Abir-Raiyan-Sami
  • আমি পূজা মন্ডপে নিরাপত্তার কথা বলি,
    তাই আমি নাস্তিক?
    আমি পাঞ্জাবি টুপি পড়ি না,
    তাই আমি নাস্তিক?
    আমি ধর্মীয় সম্প্রতির কথা বলি,
    তাই আমি নাস্তিক?
    তবে শুনে রাখো!
    তোমরা শুধু পীরের কথায় না নেচে কোরআনের কথা শুনো,
    আমি পূজা মন্ডপের নিরাপত্তার কথা বলা ছেড়ে দিব!
    তোমরা লেবাসধারীদের চিহ্নিত করে প্রকৃত ঈমানদার গড়ার প্রত্যয় করো,
    আমি প্যান্ট শার্ট পড়া ছেড়ে দিব!
    তোমরা সুন্নী-ওয়াহবী,তরিকতের নামে বিভেদ করা ছেড়ে দাও
    আমিও ধর্মীয় সম্প্রতির কথা ছেড়ে দিব!

    তোমরা তোমাদের জবাব প্রস্তুত করো,
    আমার খোদাকে আমি নিজেই জবাব দিব।

    8
    2 Comments
    • যথার্থই লিখেছেন কবি! ধর্ম নিয়ে গোড়ামি অজ্ঞতা থেকে এসেছে। আর এর ফলেই এই বিভেদ।

    • সাম্প্রদায়িকতার আগুন জ্বলছে পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে, এই লেখাটা খুব জরুরী ছিল।

Friends

Skip to toolbar