Profile Photo

abrarOffline

  • abrar
  • Profile picture of abrar

    abrar

    2 months, 1 week ago

    হয়তোবা বিশ্বাস আমাকে এতটুকু পথ পাড়ি দিতে সাহস যুগিয়েছে,
    হয়তোবা অধরা স্বপ্নের অতিব আগ্রহের বশে আমি তোমার পর্যন্ত পৌঁছেছি।
    জানো, বিশ্বাসের প্রতিটি অনু তোমাকে ঘিরে ,
    তুমি আমার স্বপ্নমালা,
    জীবনের প্রতিটি চরিত্রে, অনুভবে তোমার স্নিগ্ধ পরশ পেতে আমি রোজ রোজ নিখোঁজ হই তোমার পথ চলার প্রতিটি বাঁকে,
    এ হাওয়ায় যা তোমাকে ছুঁয়ে যায় প্রতিনিয়ত। এভাবে অনন্ত অনাদি তোমার কল্পনায় আমি আমাকে ফিরে পাই ,
    ফিরে পেতে চাই ,
    এভাবে এ ধূসর মরুতে আমি প্রতিনিয়ত তোমাকে খুঁজে ফিরি
    তৃষ্ণার্ত অন্তর তোমার শারাবান তহুরার অপেক্ষায় প্রতিনিয়ত।
    এভাবে কতদিন অগোছরে ,
    রহস্যময়তায় আমি হারিয়ে যাবো,
    তোমাকে না পাওয়ার দহনে জ্বলে জ্বলে ছাই হয়ে রবো কতদিন। জীবনের যুগ যুগান্তরে তোমাকে না পাওয়ার বহু স্মৃতি রচিত হল, এবার তোমাকে পেয়ে কৃতজ্ঞ হতে চাই।
    কৃতজ্ঞতা তোমার প্রতি। হাজার কৃতজ্ঞতা।
    11/4/2026

    8
    5 Comments

Friends

Skip to toolbar