-
ওহে আলোকবর্তিকা…
তোমাকে খুঁজে ফিরছি,
তোমাকে হারিয়ে—
আমার জীবনের দীপাধারে
মায়াবী ম্লানপ্রদীপ
তিমিরাচ্ছন্ন।
ওহে অভিমানী অস্তরাগ,
আমাকে নিঃসঙ্গ করে
যেও না বিদায়ী কাফেলায়।
এই তিমিরচারী নিশাচর
তোমাকে হারিয়ে,
বিভ্রান্তির মতো
ভুলে যাবে সবকিছু…
ভুলে যাবে—
আলোর আলপনায় আঁকা
সব জলছবি!
স্মৃতিমেদুর অতীত,
রহস্যময় বর্তমান,
অনিশ্চিত ভবিষ্যৎ… সব!
আমাকে নিরুদ্দেশ করে
কোন বিজন বনে—
দুরতিক্রম্য
কোথায় যাবে তুমি?
এই হৃদয়পুরীতে ছায়াবৃত
তোমার ছবিতে,
আমি খুব করে বারবার তোমাকে ফিরে পাই।
কোথায় লুকাবে?
এই অন্বেষণ, এই প্রতীক্ষা,
এই প্রহর গোনা,
এই ব্যাকুল ইন্তিজার—
একদিন শেষ হবে, ওহে আঁধারপ্রদীপ!
একদিন আঁধারের শিকল ভাঙবে
তোমার অভিমানী রোশনি…
সত্যিই!
কিন্তু বিগলিত যে মোমগুলো
প্রেমের কবিতা
লিখেছে—
আপনাকে নিঃশেষ করে,
তারা কি আসবে ফিরে…???
এই অস্তপারের তীরে!5 Comments
Friends
Sharmin
@sharmin1
এমএম রহমান
@mashiurrahman
মোঃ ফাইজুল ইসলাম
@faijulislam
জাহিদুল ইসলাম
@jahidnotes
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Jack Sparrow
@jack
ahsan habib
@habib083015
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan


আহা! অনবদ্য কবিতা! শব্দের জাদুতে বাধা পড়ে গেলাম কবি! কি সুন্দর মায়াময় প্রতিটি লাইন!