-
এই পৃথিবীর মাটি, জল, হাওয়ায় আমরা বেড়ে উঠি। রাতের আকাশের নিচে দাড়িয়ে নক্ষত্র দেখি, বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজি। খোলা মাঠের হাওয়া গায়ে মাখি। মানুষ হয়েও পাখির সাথে, পশুর সাথে আমাদের মিতালি। সেই কোন সুদূর অতীতে আমাদের পূর্বপুরুষগণ জংগল কেটে বসতি করেছিল কোন কুঁড়েঘরে। আলো বলতে তখনকার দিনে শুধু আগুন, হাওয়া বলতে আম,জাম,নিম,কাঁঠালের দোলাচল। আজকের দিনে সেখানটায় সুবৃহৎ অট্টালিকা, ইলেকট্রিক আলো-হাওয়া।
এই পৃথিবীতে আমাদের কত আত্মীয়, স্বজন, বান্ধব। ভালবাসা, বিচ্ছেদ, মন খারাপ, দুঃখ পাওয়া, সুখের ছন্দে মেতে ওঠা। একদিন এসব কিছুই থাকবে না। আবার একদিন আমি থাকবো না, আমরা থাকবো না। সবকিছু তার জায়গায় রেখে আমাদের চলে যেতে হবে অনন্তের পথে।চিরস্থায়ী শান্তি নতুবা যন্ত্রণাদায়ক শাস্তি এই দুই গন্তব্যে।
জীবনের ছোট, বড়, অধিক, অল্প, ভাল, মন্দ কাজের নিখুঁত বিচার হবে অদৃশ্য সেই জগতে। বিচারক একজন। আহকামুল হাকিমীন। মহাপরাক্রমশালী আল্লাহ। নিজেদের সবকিছু স্বচ্ছজলের মত তিনি আমাদেরকে দেখিয়ে ছাড়বেন। কেউ যদি জাররা পরিমাণ ভাল কাজ করে সে তা দেখতে পাবে, আর জাররা পরিমাণ খারাপ করলে তাও দেখবে।
আবার শুধু সৎকাজ করেও কেউ চিরস্থায়ী শান্তির বাগানে প্রবেশ করতে পারবে না যদি রাহমানুর রহিম তার বান্দার প্রতি অনুগ্রহ না করেন। আহা ! সেই কঠিন পরিস্থিতে যদি তার অনুগ্রহের ছায়ায় হৃদয় শীতল করতে পারি আমরা !!!
আনার বাগানের তল দিয়ে প্রবাহিত দুধের নহরের সামনে যদি দেখা হয়ে যায় আমাদের! সবুজ পাহাড়ী ঝর্ণার পাশে শীতল পাথরের ‘পর মুখোমুখি বসে হয়তো কেটে যাবে অনন্ত প্রহর !!!
7 Comments

Abrar Jahin Ratul
A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature
Friends
ইয়াসিন আরাফাত
@easir-arafat
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
অসীম রহমান
@ashim_rahman
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
ruba
@ruba91
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Zahidul Jamy
@zahidul



অভিনন্দন