-
পৃথিবীতে হয়তো কোনকিছুই তার অবস্থান থেকে সরে না, শুধু আমরা আমাদের অবস্থান বদলে ফেলি। তবুও পৃথিবীতে ভালবাসা থেকে যায়।
একটা নির্দিষ্ট বয়সে পা রাখলে আমরা শরীরের চেয়ে আত্মার প্রতি যত্নবান হই বেশি। তখন আমরা জীবনটাকে একটু অন্যরকম ভাবে দেখি। নিজেদের একটা আলাদা জগত সৃষ্টি হয়। একটা সবুজ গন্ধ মাখা ঠান্ডা ঠান্ডা জগত। যেখানে মনের প্রশান্তিই আসল। যেখানে হেরে যাওয়ার ভয়ের চেয়ে কাউকে ক্ষমা করতে পারার আনন্দটা বেশি। নিজেকে নিয়ে বাহিরের কেউ কি ভাবলো সেটা নিয়ে চিন্তা হয় না।
একটা সময়ে এসে আমরা অনেককিছুতে ছাড় দিয়ে চলি। যা কিছু মনের জন্য সুখকর দেখি, যা কিছু চোখের জন্য প্রশান্তিময় হয় তা অতি তুচ্ছ হলেও আমরা আমাদের কাছে রেখে দিই। আর যা কিছু মনের শান্তি নষ্ট করে,
বেঁচে থাকার সময়কালকে ছোট করে দেয় তা অতি দামি হলেও আমাদের ভাল লাগে না।আবার দেখা যায় যে, একটা বয়সে এসে কিছু বন্ধু শুধু বন্ধুই থাকে না, পরিবারের অংশ হয়ে যায়। সেই একই বয়সে আমরা ঈশ্বরপ্রেমী হয়ে উঠি। আমরা প্রার্থনা করি আমাকে আমার সৃষ্টিকর্তা, আমার রব্ব যা দিয়েছেন তা আমার জন্য যথেষ্ট হোক। পৃথিবীর ভালো হোক। মানুষের ভালো হোক। ভালবাসারা বেঁচে থাকুক। মিথ্যা, অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি ধংস হোক।
একটা বয়সে এসে ভালবেসে আঘাত পেলেও আমরা সহ্য করে নিতে পারি। ভালবাসায় ব্যর্থ হলে তখন আমরা হয়তো দুঃখ পাই, কিন্তু খুব বেশি কষ্ট পায় না। আমরা মানিয়ে নিতে পারি। এই বোধশক্তিটুকু বয়স আমাদেরকে দেয়।
একটা বয়স পর্যন্ত আমরা জীবনকে উপভোগ করি। একটা বয়সে এসে আমরা সেই জীবনকে গভীরভাবে উপলব্ধি করি। একটা সময় এসে নিজেকে নিজের বড় বন্ধু বলে মনে হয়।
একটা বয়সে আমাদের গাছ ভাললাগে, ফুল ভাল লাগে, সবুজ একটা পরিবেশ ভাললাগে।একা একা বহুদূর হেটে যেতে ভাললাগে।পথের কুকুরকে বিস্কুট খেতে দিতে ভাল লাগে।
একজন ভিক্ষুককে রুটি খাওয়াতে পারলে খুব প্রশান্তি পাওয়া যায়।রিকশাচালককে পাঁচটা টাকা বেশি দিতে পারলে ভাল লাগে।নিজে সঠিক জেনেও ঝগড়া করতে ভাল লাগেনা।অহেতুক তর্কে জড়াতে ভাল লাগেনা।এই বয়সের সাথে সাথে সবকিছু ঠিক না হলেও অনেককিছু ঠিক করে নিতে হয় আমাদের।এই ক্ষুদ্র জীবনে যা পাওয়া গিয়েছে তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়াতেই জীবনের পরমসুখ, তাতেই অনাবিল আনন্দ।জীবনের আর যতখানি ঠিক হয়না তা ঠিক না হওয়ারই।যতখানি পাওয়া যায় না সেটুকু না পাওয়ারই।
ওপারেও তো একটা জীবন অপেক্ষা করে! ওপারের জীবনে যদি অপূর্ণতা বলে কিছুনা থাকে তাহলে তাই হবে জীবনের চরম পাওয়া।৪ঠা শ্রাবণ, ১৪২৯
9 Comments

Abrar Jahin Ratul
A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature
Friends
ইয়াসিন আরাফাত
@easir-arafat
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Zahidul Jamy
@zahidul
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
ruba
@ruba91
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
অসীম রহমান
@ashim_rahman



সময় সবচেয়ে বড় শিক্ষক। সুন্দর লেখা, একরাশ মুগ্ধতা নিয়ে পড়লাম।