-
খালামনির বাসায় দুটো বেলি ফুল ছেঁড়া ছিল শোকেসের উপর। ছাদের গাছের। মাগরিবের নামাজ শেষে হাটাহাটি করছিলাম লম্বা বারান্দা দিয়ে। বৃষ্টি হচ্ছিল। বারান্দার গ্রিলের সামনে কলাগাছে বৃষ্টির টুপটুপ শব্দ। সন্ধ্যার নাস্তায় গরম কিছু খেতে খুব ইচ্ছে করছিল। গরম গরম চীনাবাদাম এর কল্পনা করছিলাম। বৃষ্টি ঝরে গেলে হাতে করে একটা বেলি ফুল নিয়ে বের হলাম বাজারের উদ্দেশ্যে।
হালকা হালকা বৃষ্টি তখনও ঝরছে। আকাশে বিদ্যুতের ঝলকানি। বেলি ফুলটা হাতের মুঠোয় নিয়ে ঘ্রাণ নিতে নিতে ভেজা রাস্তা দিয়ে হাটছি। বাজারে বাদামওয়ালা চাচারা কিঞ্চিৎ পরিচিত। বাদাম কিনে দাম দিলাম। টাকা নিয়ে বস্তার নিচে চাচা রেখে দিলেন। তারপর সাদা বেলিফুলটা চাচার দিকে এগিয়ে ধরলাম। চাচা হাতে নিলেন প্রথমে। তারপর নাকের কাছে ধরে লম্বা শ্বাস নিলেন। মুহূর্তের মধ্যে তার মুখের রং পাল্টে গেল। তিনি আমাকে যে হাসিটা উপহার দিলেন বহুবার বহু টাকার বাদাম, ছোলাবুট কিনেও আমি তাকে কখনো এমন গালভরে হাসতে দেখিনি। বুঝলাম টাকা দিয়ে কতকিছু হয়, আবার অনেককিছুই হয় না। যেটা একটা ফুল দিয়ে হয়, একটা হাসিমুখ দিয়ে হয়, সুন্দর কথা দিয়ে হয়।
পরের দিনের ঘটনা। গন্তব্য আবার সেই বাদাম বিক্রেতা। ঝিরিঝিরি বৃষ্টি। বাদাম কিনে চাচাকে বললাম, সেই ফুল দিয়ে কি করলে চাচা? চাচীরে দিলে? চাচা বললেন, তোমার চাচি জামা ধুতি যেয়ে পকেটে পেইলো। বলে আবার লজ্জামিশ্রিত একটা হাসি। এতটা আশা করিনি। ভেবেছিলাম চাচা হয়তো ফুল শুকে পরে ফেলে দিয়েছেন কোথাও।
আমিও হাসলাম তার হাসিতে। আবার বুঝলাম, সামান্য একটা ফুলের গন্ধের জন্য মানুষের বুকের মধ্যে কত মায়া, কেমন ভালবাসা। মানুষের মন ভালো করতে, মানুষকে ভালবাসতে আর কি লাগে…
2 Comments

Abrar Jahin Ratul
A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature
Friends
ইয়াসিন আরাফাত
@easir-arafat
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Zahidul Jamy
@zahidul
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
ruba
@ruba91
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
অসীম রহমান
@ashim_rahman



অভিভূত