Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    বাইশ সাজাই সুবাস ফুলে
    সাংবাদিক আবু তাহের

    অতীত স্মৃতি ভুলবো মনে নতুন বছর সুখের টানে,
    চলি সবে হাসি খুশি নাহি তাকাই অতীত পানে।
    মুখে রাখি মিষ্টি হাসি কণ্ঠে থাকুক দেশের গানে,
    সবার সাথে মিশে চলি কষ্ট যেনো পায় না বাণে।

    একুশ থেকে শিক্ষা নিয়ে বাইশ সাজাই সুবাস ফুলে,
    সুখ কামনা সবার তরে অহম হিংসা সকল ভুলে।
    স্বাধীনতার সকল স্মৃতি কাব্যপাতায় রাখবো তুলে,
    শহীদ আত্মায় চাই যে শান্তি মুক্তিযুদ্ধ স্বাধীন মুলে।

    ঘৃণা করি সকল প্রাণে মাদক নামের মরণ নেশা,
    সম্মান জানাই খুশি প্রাণে ছোটো বড় সকল পেশা।
    স্বজন সবে ভালোবাসি খুশি রাখবো পিতা-মাতা,
    গুরুজনে করবো ভক্তি রাখবো ভরে হৃদয় পাতা।

    গরিব দুখীর থাকি পাশে বিপদ আপদ সকল সনে,
    সোনার বাংলা গাইবো মুখে বন্ধু মোরা সকল জনে।
    শহীদ মিনার ফুলে সাজাই শ্রদ্ধা জানাই নিরব মনে,
    দেশ রক্ষাতে করবো লড়াই মনে প্রাণে সমর রণে।

    ধর্ম পালন যে যার মতো তাতে নাহি কোনো বাঁধা,
    জাতপাত ভুলে চলবো সবে মনটা রাখি সবাই সাদা।
    দ্বন্ধ ফ্যাসাদ ভুলবো প্রাণে কথায় নাহি ছুঁড়বো কাঁদা,
    মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবকে ডাকি মুখে দাদা।

    7
    3 Comments
Skip to toolbar