-
শিরোনাম: ছোট থেকে মহৎ
ছোট বলে তুচ্ছ জেনে
করো না অবহেলা,
হোকনা সে ছোট্ট মানুষ
সে সম্ভাবনার মেলা।শিশির বিন্দু ক্ষুদ্র হলেও
ভোরে আনে হাসি,
ছোট্ট প্রদীপ আঁধার ভেঙে
জ্বালায় আলোর বাতি।কুঁড়ি যদি ছোটই থাকে
ফুটবে কেমন ফুল?
আজ যে নীরব ক্ষুদ্র চারা
কালই বটের মূল।তুচ্ছ ভেবে দূরে ঠেলো না
দাও স্নেহের স্থান,
ক্ষুদ্র হৃদয়ে লুকায়ে রাখে
মধুর প্রেমের টান।ছোট্ট নদী স্রোত বয়ে
হয় যে অতল সাগর,
ক্ষুদ্র কণায় গড়ে তোলে
অটল পর্বত নগর।তাই পরশ বুলাও ছোটদের
দাও সম্মানেরই স্থান,
যত্ন পেলে ছোট্ট মানুষই
হয়ে ওঠবে মহীয়ান।2 Comments
Friends
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
Aziza Mahbub Siddique
@aziza-mahbub-siddique
Syed Farah
@syedfarah
ইভান
@ivan
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
আহমেদ আরভিন
@sweetsohely
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Abcde gh.
@abcdegh

পাহাড় যেমন ছোট বালুকণা বা পাথরের সমষ্টি, তেমনি আজকের ছোট্ট শিশুটিই আগামীর সমাজ বা রাষ্ট্রের নির্মাতা।………………তুলনাটি চমৎকার।