Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    3 years, 9 months ago

    সোনালী স্বপ্ন

    আবুল হাসান তুহিন

    কত ফুল ঝরে যায় ফোঁটার আগে
    কত নীড় ভেঙ্গে যায় বৈশাখী ঝড়ে,
    তবু সবুজ ডালে কত ফুল ফোটে ,
    মুক্ত পাখিরা যায় দিগন্তে উড়ে।।

    স্বপ্নেরা দোল খায় দক্ষিণা বাতাসে
    ভিরু বুকে স্মৃতি গুলো মিটিমিটি হাসে
    প্রেমের পানশি নায়ে শুরু পথ চলা
    মিলনের আশা নিয়ে মন উতলা
    চাতক পাখির মতো আছি ঘোরে।।

    আলোহীন থাকি আমি অন্ধকারে
    তোমার জন্য বুকে ব্যথা বাড়ে
    নীল ঢেউয়ে কষ্টেরা করে খুনসুটি
    ব্যর্থ প্রেমের খেয়ায় কি করে উঠি
    আপন ঠিকানা খুঁজি নতুন ভোরে।।
    ২৭/০৯/২০২২
    মঙ্গলবার

    6
    3 Comments

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar