Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • মানুষ খুঁজে বেড়াই আমি
    আবুল হাসান তুহিন

    মানুষ খুঁজে বেড়াই আমি পথে প্রান্তরে
    মানুষ নামে অমানুষরা ব্যথা দেয় অন্তরে।
    ভাইয়ে ভাইয়ে লড়াই করে ভাঙ্গে সুখের ঘর
    কষ্টে বেহুঁশ হইযে আমি কেবা আপন পর ,
    কোথায় মানুষ পাইনা যে বুঝ এইনা চরা চরে।।

    মুখে মধু অন্তরে বিষ স্বার্থ তাদের বড়,
    হিংসা বিভেদ দিনেদিনে করছে তারা জড়।
    বিবেকটা আজ নিভু নিভু জগত সংসারে,
    মানুষ খুঁজে বেড়াই আমি পথে প্রান্তরে।
    মানুষ নামে অমানুষরা ব্যথা দেয় অন্তরে,
    কোথায় মানুষ পাইনা যে বুঝ এইনা চরা চরে।।

    মুখে শুধু দরদ দেখায় আসলে সব মেকি,
    একটু ভাগে কম পড়িলে আসল রূপটা দেখি।
    মায়ার বাঁধন যাচ্ছে ছিঁড়ে এখন ঘরে ঘরে ,
    মানুষ খুঁজে বেড়াই আমি পথে প্রান্তরে।
    মানুষ নামে অমানুষরা ব্যথা দেয় অন্তরে,
    কোথায় মানুষ পাইনা যে বুঝ এইনা চরা চরে।।

    ১৮/০২/২০২৪
    রবিবার

    2
    1 Comment

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar