Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 6 months ago

    একতারা তুই থেমে গেলে
    আবুল হাসান তুহিন

    একতারা তুই থেমে গেলে
    কে শোনাবে গান,
    সুরের খেয়ায় ভেসে যেতে
    মন করে আনচান।।

    কোথায় বাউল আয়নারে ভাই
    বাংলা মায়ের কোলে,
    জন্ম ভুমি বাংলাদেশের
    রূপ মাধুরী দোলে।
    বাউল মনে মাটির সুরে
    আকুল করে প্রাণ,
    সুরের খেয়ায় ভেসে যেতে
    মন করে আনচান।।

    কোথায় বাউল আয়নারে ভাই
    সবুজ শ্যামল মাঝে ,
    বাংলা মায়ের ভালোবাসা
    পাই যে সকল কাজে।
    সুর সাধনায় জীবন মরণ
    হয়না কভু ম্লান,
    সুরের খেয়ায় ভেসে যেতে
    মন করে আনচান।।
    ০৬/১২/২০২৪
    শুক্রবার

    2
    1 Comment

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar