Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    4 months ago

    ঈদের গান
    গীতিকার – আবুল হাসান তুহিন

    রোজার শেষে এলোরে শোন
    এলো খুশির ঈদ,
    নিজেকে আজ বিলিয়ে দিতে
    আছে যে তাগিদ।।

    আজ সোনাদানা বাড়ি গাড়ি করে দে লিল্লাহ,
    যাকাত ফিতরা গরিব দুঃখীর হবে যে হিল্লা।
    মুমিম মুসলিম এক কাতারে ভেঙেছে যে নীদ
    রোজার শেষে এলোরে শোন
    এলো খুশির ঈদ।।

    পড়বি নামাজ ঈদগাহেতে ধনী গরিব মিলে,
    নেই ভেদাভেদ উঁচু-নিচুর দিল মিলেছে দিলে।
    খোদার রাহে জীবনটাকে করবি রে শহীদ,
    রোজার শেষে এলোরে শোন
    এলো খুশির ঈদ।।

    শিরনি পোলাও খুশবুতে আজ ভাসছে চারিধার,
    দাওয়াত খাবে জনে জনে রাখবি খোলা দ্বার।
    আল্লা রাসুল হবেন খুশি রাখ মনে উম্মীদ,
    রোজার শেষে এলোরে শোন
    এলো খুশির ঈদ।।

    2
    1 Comment
    • কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী “ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ”-এর সুরকে নতুন করে মনে করিয়ে দিলেন

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar