-
কুমিল্লা ছেড়ে চট্টগ্রামের পথে স্মৃতির অশ্রুজল
আদিত্য ভৌমিক
১৬/৮/২০২৬
আজ ১৬ আগস্ট ২০২৬। আগামীকাল কুমিল্লা ছেড়ে চট্টগ্রামের পথে রওনা দেবো। মনটা আজ ভীষণ ভারী হয়ে আছে। জানি, জন্ম কুমিল্লায় হলেও ছোটবেলা থেকে এই শহরে থেকে বড় হতে পারিনি। তবুও কুমিল্লার প্রতি আমার যে মায়া, সেই মায়া কোনোদিন কমেনি।
গত ৫ জুন কুমিল্লায় এসেছিলাম। দেখতে দেখতে আজ ১৬ আগস্ট দুই মাসেরও বেশি সময় কেটে গেল। এই সময়টুকু হয়তো জীবনের খুব ছোট একটি অধ্যায়, কিন্তু আমার কাছে এটি হয়ে থাকবে অনেক বড় একটি স্মৃতি।
এই কটা দিন যতবার ঘুমিয়েছি, দীদার সঙ্গে ঘুমিয়েছি। দীদার পাশে থেকেছি, তাঁর সঙ্গে সময় কাটিয়েছি, তাঁর মায়া আর ভালোবাসার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছি। হয়তো একদিন এই দিনগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে। তখন মনে পড়বে কুমিল্লায় ছিলাম, দীদার পাশে ছিলাম, তাঁর সঙ্গে ঘুমিয়েছিলাম, তাঁর স্নেহের ছায়ায় দিন কাটিয়েছিলাম।
আজ যখন কুমিল্লার মায়া ছেড়ে চট্টগ্রামের পথে পা বাড়াবো, তখন হয়তো চোখের কোণে অশ্রু জমবে। মনে হবে, এই পথটা শুধু কুমিল্লা থেকে চট্টগ্রামের পথ নয় এ যেন কিছু প্রিয় মুহূর্তকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পথ।
মানুষের জীবনে কত স্মৃতি জড়িয়ে থাকে! কিছু স্মৃতি হাসায়, কিছু স্মৃতি কাঁদায়, আবার কিছু স্মৃতি বুকের ভেতর নীরবে বেঁচে থাকে। তবুও তো মানুষের জীবন থেমে থাকে না। প্রিয় জায়গা ছেড়ে, প্রিয় মানুষকে ছেড়ে, বুকের ভেতর হাজারটা স্মৃতি নিয়ে মানুষকে আবারও সামনে এগিয়ে যেতে হয়।
কুমিল্লা হয়তো আজ থেকে কিছুটা দূরে থাকবে, কিন্তু আমার হৃদয় থেকে কখনো দূরে যাবে না। দীদার সঙ্গে কাটানো এই দিনগুলো, কুমিল্লার মাটির প্রতি এই মায়া সবকিছু আমার জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে।
বিদায় কুমিল্লা।
বিদায় নয়, বরং আবার ফিরে আসার অপেক্ষা।
চোখে জল থাকলেও হৃদয়ে থাকবে তোমার জন্য অশেষ মায়া।3 Comments-
Aditya Bhowmik, আপনার লেখায় “প্রিয় জায়গা ছেড়ে, প্রিয় মানুষকে ছেড়ে, বুকের ভেতর হাজারটা স্মৃতি নিয়ে মানুষকে আবারও সামনে এগিয়ে যেতে হয়” অংশটি পড়ে সত্যিই খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম। দীদাকে নিয়ে আপনার এই স্মৃতিচারণ বেশ গভীর ও হৃদয়স্পর্শী হয়েছে, যা যে কোনো পাঠকের মনে দাগ কাটবে। আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে মাঝে মাঝে অন্য লেখকদের লেখায় আপনার মূল্যবান মতামত ও ভালোবাসা জানাতে ভুলবেন না যেন।
Friends
দেবাঞ্জলি সেন
@sendev
sayed sajib
@sayedsajib
Hussain Entazie
@hussainentazie
MAHMUD HAYAT
@mahmudhayat
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Sayeed Patwary
@sayeedp
himel ishaq
@himelishaq
Moin Uddin
@moinuddin1
মোস্তফা কামাল সাকি
@mostofakamal


জীবনে কত স্মৃতি জড়িয়ে থাকে, আর কত কিছু ছেড়ে যেতে হয়!