Profile Photo

সাঈদ আল শাহিন (ওনিনেচি/নিষিদ্ধ গন্ধম)Offline

  • AL-SHAHIN
  • আপাতত কোন অতৃপ্তি নাই
    ==================
    আপাতত কোন অতৃপ্তি নাই
    রাত যখন ঝুলে গেছে ভোরের মগজে
    আপাতত কোন অতৃপ্তি নেই
    এবং ঘটনাবলী নিয়ে কথা হয়নি ।

    প্রসঙ্গ ব্যতিরেকে তৃপ্তিতে কেটে গেছে কিছুক্ষণ
    তবুও ছিলেম মোরা ভোরের অপেক্ষায়
    থাকুক না কিছুটা পিছুটান
    রক্ত চক্ষু শাসন, বউয়ের গজগজানি
    অহেতুক সন্দেহ।

    সময়টা তো ছিল একান্ত আমাদের
    পেয়েছি, চাওয়া থেকে অনেক বেশি
    মাথায় চেপে আছে ঋণের ভার।
    শোধিবার সাধ্য কী আছে আমার??

    সঞ্চয়ের ঝুলি সবটাই ফাঁকা
    এখনো পুরতে পারিনি পৃথিবীর হালচাল।
    তবু্ও বেশ আছি এখনো
    আপাতত অতৃপ্তি নাই কোন।

    ওনিনেচি/৩০.১২.২০২০, মেহেন্দিগঞ্জ, (দ্বিতীয় প্রহর)

    5
    2 Comments
Skip to toolbar