Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • Profile picture of মো আলেফ শরীফ

    মো আলেফ শরীফ

    • 2 months, 1 week ago

    ২২৯৭.
    সেই ,আদর স্নেহ , তোমার মতো
    মা গো, আমরা কি আর পাই?

    খাটের উপর ধূলোয় ধরা
    থাকে ঘরটি মায়ের তালা মারা
    মা গো তুমি নাই-
    বছর শেষে বাড়ি গেলে
    সেই ,আদর স্নেহ , তোমার মতো
    মা গো, আমরা কি আর পাই?

    বলে না কেউ ?
    মুখটি যে তোর শুকিয়ে গেছে –
    হাড় হাড্ডি জেগে গেছে ,
    বাবা,সময় মতো খাসনে বুঝি তাই,
    রাত জাগিস কি?স্নেহ মাখা ব্যাকুলতায়,
    এমন সরল কথা, মা গো, তুমি ছাড়া
    কেউ তো বলার নাই।

    সন্ধ্যা সকাল রাত নিশুতে
    দু’হাত তুলে মোনাজাতে –
    জায়নামাজে বসে থেকে,
    নয়ন জলে সন্তানেরে দোয়া করার
    মা গো ,এখন কেউ তো নাই।
    “””””””””””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ,
    ২২৯৭.০৯.০১.২৫ইং, ঢাকা।

    3
    8 Comments
    • মা ছাড়া পৃথিবী কত শূন্য!

    • আপনার লেখাটা পড়ে একদম মায়ের কথা খুব বেশি মনে পড়ে গেল, এমন অনুভূতি সত্যিই সবার হৃদয়ে দাগ কেটে যায়।

    • মো আলেফ শরীফ, আপনার এই লেখনীটি মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং গভীর শূন্যতার এক মর্মস্পর্শী চিত্র ফুটিয়ে তুলেছে যা পাঠক হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। মায়ের জন্য আপনার এই আবেগমাখা শব্দগুলো এভাবেই বারবার আমাদের মাঝে তুলে ধরলে আমরা খুব আনন্দিত হব।

    • মো আলেফ শরীফ, আপনার লেখাটা পড়ে সত্যি খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম। মায়ের অভাবটা যে কত গভীর, সেটা আপনার সহজ সুন্দর কথায় খুব চমৎকারভাবে ফুটে উঠেছে।

Skip to toolbar