Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • Profile picture of মো আলেফ শরীফ

    মো আলেফ শরীফ

    1 week, 5 days ago

    ৫২৮.
    চোঁখ যে কথা কয়ে যায়।

    আমার গানের প্রথম লিখার
    লগ্ন বুঝি ব‌য়ে যায়-
    হোক না লিখা কচি হাতের
    সুর সেথা যে ভরে রয়।

    গানের কথায় ভূবন পাড়ের
    মাটির মায়া মিশে রয়-
    বন পাহাড় আর নদী তীরে
    সবুজ বনে কথা কয়।
    কুঞ্জ সাজে ফুল ফাগুনে
    মিষ্টি হাওয়া দক্ষিণ বয়।

    সুরের দোলায় শশী জাগে
    জোৎস্না হাসে বসুধায়,
    নিঝুম রাতের তারা গুলো
    মায়াবী এক আবেশ ছ‌ড়ায়।
    কার প্রিয়সীর মন রাঙানো
    চোঁখ যে কথা কয়ে যায়।
    “””””””””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ
    ৫২৮.১৫.৫.২৪ইং,ঢাকা।

    4
    6 Comments
    • “চোঁখ যে কথা কয়ে যায়”—আপনার এই লাইনটা দারুণ লাগলো, খুব মায়াবী একটা অনুভূতি কাজ করছে। আমাদের গ্রুপের বাকি সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের আড্ডাটা আরও প্রাণবন্ত হবে।

    • প্রকৃতির বর্ণনাগুলো দারুণ সজীব, একের পর এক দৃশ্যকল্প যেন কবিতার সাথে মিশে বাংলার প্রকৃতিকে আরো রঙিন করে তুলেছে!

    • খুব মিষ্টি একটা কবিতা।

    • আপনার লেখায় ‘চোঁখ যে কথা কয়ে যায়’ অংশটি দারুণ হয়েছে, আর প্রকৃতির মায়াবী ছোঁয়ায় সুর ও আবেগের যে সুন্দর মেলবন্ধন আপনি ঘটিয়েছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো; আপনি এভাবেই নিয়মিত আপনার অনুভূতির ডালি সাজিয়ে আমাদের মাঝে আরও সুন্দর সব উপহার নিয়ে আসবেন বলে আশা রাখি।

Friends

Profile Photo
kabir suhel
@kabirsuhel
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Md. Polash Ahamad
@md-polashahamad
Profile Photo
ঘাসফুল
@gpmasterno1gmail-com
Profile Photo
tofazzal hossain
@tofazzalhossain
Profile Photo
noor mohammad
@noormohammad
Profile Photo
Sadhin Sab
@sadhinsab
Skip to toolbar