-
গীতি কবিতা-৩৩০৪.
করলাম হিসেব কতো কষে।যোগ বিয়োগ আর পূরন ভাগে
করলাম হিসেব কতো কষে,
বেলা শেষে এসে দেখি –
গেছে করা হিসেব বুঝি মিছে।সৃষ্টি সেরা আমরা মানুষ
পাইতে সৃষ্টি রইছি বেহুশ,
আমরা মানুষ স্রষ্টার প্রতিনিধি –
গেছি ভুলে ভূবেতে এসে।স্রষ্টা গুনে হইনি গুনি
রঙে তাঁরই রঙ ধরিনি-
মত্ত ছিলেম ধন দৌলত ধরায়
ধরছি জীবন ভোগ বিলাসে।চেয়ে দেখিনি সৃষ্টি প্রতি
ওরা সবাই ত্যাগে ব্রতী-
শ্রেষ্ঠ সৃষ্টি হইয়া মানুষ,আমরা
ভোগ ধরেছি আরো কষে।
“””””””””””””””””””””
মোঃ আলেফ শরীফ,
৩৩০৪.১২.০৭.২৬ইং,ঢাকা।6 Comments-
-
মো আলেফ শরীফ, আপনার এই লেখনীতে জীবনের নশ্বরতা ও মানুষের আত্মশুদ্ধির যে গভীর সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী। জাগতিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে স্রষ্টার সৃষ্টির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এই আকুতি বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা আমাদের জীবনমুখী দর্শনের কথা মনে করিয়ে দেয়। অন্যান্যদের লেখাতেও নিয়মিত লাইক ও কমেন্ট করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে প্রাণবন্ত রাখতে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।
Friends
Shojan Maria Shoche
@shojanmaria
জালাল উদ্দিন মুহাম্মদ
@jalalshah
Harun-ur Rashid
@harun-urrashid
Santo Mon
@santomon
ডাঃ মোঃ ইনজামামুল শিকদার
@mdinzamamulsikder
Nafisa Afrin
@nafisaafrin
MUHAMMAD ARIF KHAN
@muhammadarifkhan
Abbas Ali
@abbasali
Md Sojib Ahmeed
@mdsojibahmeed



জীবনের সব হিসেব শেষে মানুষ বুঝে, ভোগ নয় ত্যাগেই স্রষ্টার রঙ ধরা যায়……🖤🖤