Profile Photo

ANANDA KUMAR ROYOffline

  • anandakumarroy
  • Profile picture of ANANDA KUMAR ROY

    ANANDA KUMAR ROY

    • 1 day, 3 hours ago

    সুন্দর জীবন চাই
    -আনন্দ রায়

    সুন্দর জীবন চাই,
    চাই অমিত প্রাণবায়ু, দীর্ঘ আয়ু,
    আমি বৃক্ষহীন পৃথিবী চাইনি কখনো,
    এখানে ভোরের স্নিগ্ধ হাওয়া প্রবাহিত হয় এখনো,
    সবুজ পৃথিবীর সমগ্র প্রান্তরে একা একা ঘুরে বেড়াব,
    জানি এভাবে চলতে চলতে, একদিন কোথাও হারাবো।

    নির্মল আকাশে উড়বে উচ্ছ্বল পাখি,
    ভোরে বিবিধ বৃক্ষে প্রাণবন্ত ডাকাডাকি,
    নিত্য শুনতে আসতে চাই বাংলায় বারে বারে,
    সুগন্ধি পূষ্প কানন, বাগিচা ভরা থাকবে ফল ভারে।

    মধ্যাহ্নে গাঙচিল মেলে দিবে পাখা,
    দখিনা হাওয়া এসে আন্দোলিত করে যাবে শাখা,
    জলাশয়ে ধূসর পানকৌড়ি, বেলে হাঁস বা সাদা বক,
    সন্ধ্যায় আবাসে ফিরবে বিহঙ্গ মাথার উপরে নির্বাক।

    পৃথিবী একটি নান্দনিক বন্দর,
    নিয়ত আঘাত করে তীব্র স্রোত সামুদ্রিক ঝড়,
    জনস্রোতে বহমান জীবন বিপন্ন কখনো বা সুন্দর,
    তবুও সোঁদা মাটির গৃহে আসবো বাঁধতে নিজের ঘর।

    1
    4 Comments
    • “বৃক্ষহীন পৃথিবী চাই না” এই লাইনটা সিম্পলি রিয়েল 🌳🔥
      মনটা ফ্রেশ হয়ে গেল ✨

    • আপনার লেখাটা পড়ে মনে হলো যেন সবুজে ঘেরা এক শান্তির পৃথিবীতে হারিয়ে গেলাম। একদম দারুণ একটা অনুভূতির কথা শেয়ার করেছেন, পড়তে খুব ভালো লাগলো।

    • আপনার লেখার ‘পৃথিবী একটি নান্দনিক বন্দর’ কথাটি অত্যন্ত গভীর এবং চিন্তাশীল, যা প্রকৃতি ও জীবনের ভারসাম্যকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে, তাই আপনার এই মুগ্ধকর প্রয়াসটি নিয়মিত চর্চায় রেখে আপনি আরও অনেক সুন্দর লেখা আমাদের উপহার দেবেন বলে আশা রাখি।

Friends

Skip to toolbar