Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    3 years, 9 months ago

    আমার ঝড়
    অনিক উদ্দিন

    আমার আঙিনা ঘিরে ঝড়ের বাতাস আসে,
    ভাঙনের বুক চিরা
    উচ্ছ্বাস ভরা
    অজগর নিঃশ্বাসে।
    পৃথিবীর বুক খালি
    ঝড় দেয় করতালি,
    জীবনের অলিগলি
    ধুলো দিয়ে ভরে দেয় হুতাশে।

    জানি না কোথায় কার
    অন্তরে হাহাকার,
    ব্যথা নীল কারাগার
    কেঁদে যায় অনিবার।
    তবু আমি হাসি কাঁদি ঝঞ্ঝার উল্লাসে।

    তবু হেথা একাকী
    কত পথ আছে বাকি,
    ঈশানের বৈশাখী
    জীবনে আবার ডাকি,

    পৃথিবীর সুখ ত্যাজি
    যুদ্ধের সাজে সাজি,
    নিঃশ্বাসে রাখি বাজি
    হারবার ভয় নাই বিশ্বাসে।

    7
    4 Comments
Skip to toolbar