Profile Photo

অনিন্দিতা দেবOffline

  • Aninditadeb@anibd-6122021
  • Profile picture of অনিন্দিতা দেব

    অনিন্দিতা দেব

    2 weeks, 6 days ago

    অসম্পূর্ণ জীবন
    অনিন্দিতা দেব(অনি)
    ৯/৭/২০২৬

    ভেবেছিলেম গল্প করে কাটিয়ে দেবো রাত
    রাত শেষে হবে এক নতুন প্রভাত।
    হলো না এক নূতনের শুরু
    ভাবতে ভাবতেই হয়ে গেলাম বুড়ো।
    দিলে না তো আমায় আমারটুকু
    নিংড়ে নিলে তুমি আমার সবটুকু।
    ভালোবাসাবাসিতে হেরে গেলাম আমি
    সবটা নিয়ে তাই জিতে গেলে তুমি।
    একটাই জীবন আর সাজানো হলো না
    সবার মতো নিজের সংসার হলো না।
    যাযাবরের মতো জীবন যাচ্ছে কেটে,
    ইচ্ছেগুলো সব মরছে তাই কেঁদে।
    চাইনে-চাইনে আর সুখের দ্বার-
    বেলা যায় গড়িয়ে,শুধু দুঃখটুকু থাক।

    4
    2 Comments
    • হারিয়ে যাওয়া স্বপ্নের নীরব হিসাব এই কবিতার প্রতিটি পঙ্‌ক্তিতে ছড়িয়ে আছে।

    • অনিন্দিতাদি, এই কবিতায় যে কথাগুলো বললেন, সেগুলো শুধু আপনার একার নয়, অনেক নীরব মানুষের অব্যক্ত গল্প। যারা ভালোবাসে সব দিয়ে শেষে শূন্য হাতে দাঁড়িয়ে থাকে তাদের গল্প।

Skip to toolbar