-
শিলা
অনিন্দিতা দেব
(৯/১২/২০২১)কে তুমি এমন পাগলপারা?
পাষাণের দেয়াল ভেদ করে
কী চাও তুমি?
তোমাকে দেবার কিছুই নেই,
সত্যি বলছি, কিচ্ছুটি নেই।
বোঝো না?
কঠিন শিলায় কখনো ফুল ফোটে?
কখনো প্রাণ সঞ্চারণ হয়?
হ্যাঁ,আমি সেই শিলা-
রোদ- বৃষ্টি-ঝড়ে সদা নির্লিপ্ত।
অযথা আমায় টেনে কী লাভ, বলো তো?
যাও, যাও, আর ফিরে এসো না।
আঘাতে আঘাত পাবে শুধু,
অশ্রর বন্যা বইবে..
পিছু ফিরে চেয়ো না।8 Comments
Friends
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Rupantor Roy
@rupantorroy
ATM SHAH ALAM SIKDER
@atmshahalamsikder
st. martin
@st-martin
রহমান শিবলু
@anisurtsc1970gmail-com
Ador Roy
@adorroy
শোয়েব হাসান
@shoaibhasan
Karoma village
@karomavillage


অভিনন্দন