-
দেশ
আনিছুর রহমানআমার দেশের মত
এমন সুন্দর দেশ
আর কি কোথাও আছে,
যে দেশেতে সকাল বিকাল
দোয়েল,শালিক,ডাকে।বুলবুলি,চড়ই,ঘুঘু ভোরে
ঘুম ভাঙিয়ে দেয়
কোকিল ডাকে মধুর সুরে
কিযে আনন্দ হয়।সন্ধ্যা হলে হাঁস ডাকে
পুকুর খালে বিলে
হুক্কা হুয়া শিয়াল ডাকে
নিশি রাত দ্বি প্রহরে।গ্রামের পাশে বিল ঝিল
শালুক,শাপলা ফোটে
সেই খানেতে ডাহুক,বক
থাকে মিলে জোটে।কোরা পাখি নীড় বাঁধে
কাঁচা ধানের পাতায়
ডিম পাড়ে ধানের ক্ষেতে
নতুন বাচ্চা ফুটায়।খালে বিলে কলমী লতায়
বেগুনি ফুল ফোটে
কচুরি শ্যাওলা এক সাথে
ভাসে নদীর স্রোতে।কৃষক ভোরে মাঠে যায়
লাঙল,জোঙাল কাঁধে নিয়ে
সারা দিন জমি চষে
সন্ধ্যায় আসে ফিরে।নতুন ধানের মলন মলে
বধুঁরা বাতাসে উড়ায়
সারা দিন ক্লান্ত হয়ে
নিশিতে ঘুমায়।কৃষাণী ধান সিদ্ধ করে
শুকায় রোদে উঠানে
ঢেঁকিতে ধান ভানে
গল্প আর গানে গানে।রাখাল ছেলে গরু চড়ায়
বাঁশি বাজিয়ে মাঠে
লাঠি খেলা শেষ হলে
গোসল করে ঘাটে।জেলেরা সব মাছ ধরে
নানা জাল বর্ষি দিয়ে
সারা দিন রোদে পুড়ে
বাসায় ফেরে সাঁঝে।মাঝি ভাই নৌকা চালায়
রোদ বৃষ্টিতে ভিজে
এপার ওপার যায় তারা
সকাল দুপুর রাতে।জ্যৈষ্ঠ মাসে আম,জাম
আরও পাকে কাঁঠাল
লিচু,তরমুজ পাকে তখন
রসে ভরা গ্রীষ্ম কাল।গাছে ধরে আতা,আমড়া
পেয়ারা,জামরুল,কৎবেল,
পেঁপে,কলা ধরে বার মাস
খুব মিষ্টি তাল,নারকেল।আরও আছে মায়া,মমতা
মায়ের স্নেহ আদর
সেই আদরে তৃপ্ত হয়
ছেলে মেয়ের অন্তর।
১২/০১/২০২৩.5 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


স্নিগ্ধ, অনাবিল একটাত কবিতা।