Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 4 months ago

    ইচ্ছে
    আনিছুর রহমান

    আমি যদি পাখি হতাম
    উড়তাম সারি সারি
    আকাশে বাতাসে উড়ে শেষে
    সাত সমুদ্র দিতাম পাড়ি।

    আমি যদি রাখাল হতাম
    বাঁশি লয়ে হাতে
    সারা মাঠে গান গাইতাম
    সন্ধ্যায় ফিরতাম বাটে।

    আমি যদি ডানপিঠে হতাম
    উড়াইতাম শুধু ঘুড়ি
    মাঠে মাঠে ঘুরতাম শুধু
    সুতা লাটাই দু’হাতে করি।

    আমি যদি নদী হতাম
    সেই উঁচু ঢেউয়ের মত
    কত নৌকা ভেসে বেড়াত
    বালি হাঁসের মত।

    আমি যদি ফাগুন হতাম
    সোনাল পলাশ ফুলে
    দক্ষিণা বাতাসে ঘুরে বেড়াতাম
    তাল দিঘিতে দুলে।।

    আমি যদি উদাস হতাম
    বন বাদারে ঘুরে
    কবির মত কবিতা লিখতাম
    কোকিলের সেই সুরে।

    আমি যদি কিশোর হতাম
    ছোট বেলার মত
    আপন মনে ঘুরে বেড়াতাম
    সবুজ ঘাসে যত।।

    আমি যদি দুরন্ত হতাম
    হাটে মাঠে ঘুড়ে
    বাবা মায়ের বকা খেতাম
    এলে বাড়ি ফিরে।

    ২০/০১/২০২৩.

    4
    3 Comments
Skip to toolbar