Profile Photo

তুঘলকি কবিOffline

  • anwar
  • Profile picture of তুঘলকি কবি

    তুঘলকি কবি

    5 years, 1 month ago

    সব তো ঠিক করাই আছে মোর
    এখন কেবল বিদায় নেয়া বাকি,
    আর না আসুক মন শহরে ভোর
    আমি নাহয় অব্যক্তই থাকি ।
    .
    আমি নাহয় ঘর কোনে রাত জাগি
    কেউ না জানুক, কেউ না নিলো খোঁজ,
    কিসের মায়া, অপেক্ষা কার লাগি ?
    সব ফুরোলে কাল হবো নিখোঁজ ।
    .
    সব না পুরাক, থাক কিছু আফসোস
    শেষের পরেও সমাপ্তি না হোক,
    নাই বা মানুক মন পাখিরা পোষ
    নাই বা পড়ুক তার চোখে মোর চোখ ।
    .
    নাই বা দেখি প্রিয়ার কোমল মুখ
    তবুও আসুক তার আকাশেও ভোর,
    নাই বা পেলাম তার তরেতে সুখ
    কি যায় আসে নাই ধরে হাত মোর ।
    .
    কি লাভ হবে জানলে বুকের ব্যাথা
    কার ব্যাথাতে কে কাঁদে কার তরে ?
    থাকুক তবে না বলা সব কথা
    আমার বিদায় এবার চিরতরে ।

    1 Share
    18
    16 Comments
    • মনোমুগ্ধকর লেখা আপনার।

    • ভালোবাসায় লাভ ক্ষতি খোঁজ করাই ভুল। ধন্যবাদ কবিকে অনুভূতির গভীর প্রকাশ 😍

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 September 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ”সব তো ঠিক করাই আছে মোর
      এখন কেবল বিদায় নেয়া বাকি,
      আর না আসুক মন শহরে ভোর
      আমি নাহয় অব্যক্তই থাকি ।”
      অসাধারণ লেখা, অসাধারণ অভিব্যাক্তি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 02 February 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 12 July 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 12 April 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার রচনাশৈলী

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 22 October 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বেশ ছন্দবদ্ধ রচনা।🙏🙏🙏🙏

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 16 October 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Skip to toolbar