Profile Photo

অর্ঘ্যদীপ চক্রবর্তীOffline

  • arghyadeep2000
  • কবিতা:- যদি তোমাকে পেয়ে যেতাম
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    যদি তোমাকে পেয়ে যেতাম
    আমার জীবনের সকল দুঃখ যন্ত্রণা ক্লেশ
    দূর হয়ে যেত।
    তোমাকে আজও পাইনি বলেই
    আমি সুখী হইনি।
    আমার নয়নের দুঃখ-ভরা জল
    থেকে জন্ম নিলো বেদনার সরসী,
    কিন্তু সেই নয়ন থেকে আনন্দের জল ঝরল না
    সেই আনন্দের জল মাটিতে পড়ে
    কোনো ফুল গাছেরও জন্ম হলো না।
    মানুষ জীবনে টাকা-পয়সার পিছনে ছোটে —-
    বড়ো-বড়ো বাড়ি করবে,
    দামি গাড়ি কিনবে এই আশা রাখে
    কিন্তু আমি তোমার পিছনে ছুটে গেলাম
    অথচ তোমাকে পেলাম না।
    জীবনে দুঃখটা থেকেই গেল।
    যদি অর্থের পিছনে ছুটতাম তবুও সুখী হতাম না কারণ তুমি তো অধরা থাকতে
    তোমাকে পেয়ে গেলে
    এই তুচ্ছ টাকা-পয়সার প্রতিও
    আমার টান থাকত না।
    টাকা পয়সা ক’দিনের?
    ভালোবাসা তো চিরদিনের।
    যতদিন মানুষ বেঁচে আছে
    ততদিন না হয় টাকা-পয়সার দাম আছে
    কিন্তু দেহরক্ষার পর —-
    তখন কি আর সেই টাকা-পয়সার
    কোনো কদর আছে?
    অথচ ভালোবাসা অক্ষয়-অমর।
    জানি, যখন আমি থাকব না —-
    আমি না থাকলেও আমার ভালোবাসার কাহিনি
    ইতিহাসের পাতায় লেখা থাকবে —-
    ইতিহাস তো মোছা যায় না।
    আমার যত আবেগ
    আমার যত অনুরাগ
    সব তোমাকে ঘিরে
    আমি তোমাতেই আসক্ত
    তোমাতেই মুগ্ধ বারংবার।
    কিন্তু তোমাকে পেলাম না
    জানি না কবে পাব
    আদৌ পাব কিনা।
    বয়স তো বেড়েই চলল
    জানি না আমার অভিলাষ
    এই জীবনে আদৌ পূরণ হবে কিনা
    তাইতো ঈশ্বরের কাছে আমার অনুরোধ
    সামনের জীবনে যেন তোমাকে পেয়ে যাই।

    —- অর্ঘ্যদীপ চক্রবর্তী
    ২১/৩/২০২৬

Skip to toolbar