Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    • 5 years, 6 months ago

    নির্বোধ অভিমনী
    ————————–
    কাটা হলো শেষ সোহরাওয়ার্দীর অথর্ব বৃক্ষের দল
    গৃহবন্দী ঐ সব ইতিহাস আশ্রয়ীর ক্রোন্দন বিফল।
    ঐখানে দাঁড়িয়ে মুজিবের যে বর্জ কন্ঠ ধ্বনি
    কিংবা ক্ষমা চেয়েছিল যেথা তিরানব্বই হাজার খুনি
    রাজাকারেরা যাদের ভালবেসে ডাকত পেয়ারা পাকিস্তানি
    গর্বে ফুলে উঠতো বুক পাশ দিয়ে যেতাম যখনি।
    ঈর্ষা কাতর হয়ে তাকিয়ে দেখতাম ঐ সবুজ বৃক্ষের দল
    পিতা করেছিল ইতিহাস রচনা- ওরা যত সাক্ষী সকল।

    ষোল ডিসেম্বর এর দিনে বুঝি ছিল মেঘের আনাগোনা
    পল্লব আধার ঐ দীর্ঘ দেহীর নিশ্চয়ই আছে জানা
    আলবৎ ওরা পারবে বলতে ঐ মার্চের সপ্তম দিনে
    মুজিবকে ছঁয়ে যাওয়া বাতাস পালিয়েছিল কোন কোনে।
    কাটা হোক আর ছাটা হোক হে বৃদ্ধ নীরব জ্ঞানী
    হাজার জিজ্ঞেসা নিয়ে ছুটে আসব এই নির্বোধ অভিমানী।

    9
    8 Comments
    • খুব সুন্দর লিখেছেন। ভালবাসা ও শুভেচ্ছা নেবেন।

    • বৃক্ষ জীবন মানব জীবনের মতই গুরুত্বপূর্ন। বৃক্ষ ইতিহাসের সাক্ষী। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

    • কাটা হোক আর ছাটা হোক হে বৃদ্ধ নীরব জ্ঞানী
      হাজার জিজ্ঞেসা নিয়ে ছুটে আসব এই নির্বোধ অভিমানী।…শুভকামনা ।।

    • ইতিহাস নিয়ে কবিতা খুব কঠিন ব্যাপার। লিখে যান পাঠকের ভালবাসার সাথে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 13 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয় অবদান হিসেবে অভিনন্দন নিন

    • Want to see better writing

    • শুভেচ্ছা !

Skip to toolbar