Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    • 5 years, 6 months ago

    নবম ফাল্গুনের গল্প
    —————————–
    ১ম খন্ডঃ
    গল্প শুনবে, আজ থেকে সত্তর বছর আগে
    রক্ত ঝড়ার ইতিহাস হয়েছিল এই শাহবাগে।
    এখনতো চুক্তি হয় না – ইংরেজী বাক্য বিনা
    আরবি না বললে পরে- তুমি ধার্মিক কিনা
    এই প্রশ্ন জাগে। সনাতন, কভু হতে পারে না
    কুলীন – সংস্কৃত না বলে। আর উর্দু জান না
    তবে তোমার গজল শোনা বিফলে। ফরাসি-
    না বলে- হতে পারবেনা উপর তলা বাসী।

    কিন্তু সেদিন, বাহান্নর নবম ফাল্গুনে- একদল
    বোকা মানুষ, মানি না – মানব না, এই শোরগোল
    তুলে কাঁপিয়েছিল ঢাকা- নির্মম পুলিশী গুলি
    এফোঁড়-ওফোঁড় যুবক, পিচ ঢালা রাস্তা-অলি
    রক্ত পলাশের বর্ণ ধারণ করেছিল – যেন বসন্ত
    প্রতিজ্ঞাবদ্ধ- থাকবে বাংলায়, চিরকাল আদী-অনন্ত।

    ২য় খন্ডঃ
    শেরওয়ানি পড়া একবৃদ্ধ- সে না-কি পাকিস্তানের
    গভর্নর জেনারেল- বাক্য শোনো ঐ দাম্ভিক বেঈমানের
    মুখ থেকে, উর্দু এবং উর্দু-ই হবে এই ভূ-খন্ডের
    একমাত্র মতৃ-ভাষা। ছাত্র-জনতা লঙ্কা-কান্ডের
    সাথে গর্জে দূর্বাষা- মুখের ওপর এমন প্রতিবাদ
    আশা করেনি, অপমানিত ঐ বয়োজ্যেষ্ঠ উন্মাদ।
    পুলিশী ধামকিতে বোঝাতে চাইছিল- আমরা গোলাম
    তাইতো এগিয়ে গেল জব্বার-বরকত-সালাম।

    এখন, দুঃসাহস কত- ফতোয়া ঝাড়ে, ষন্ডা পীর
    ফুল দেয়া নাকি যাবেনা বেদিমূলে – ঐ শহীদী মন্দির।
    আমি কান্না ভেজা কন্ঠে গাইতে রব একুশের গান
    প্রভাত ফেরীতে খালি পায়ে হেটে যাব ঐ শাহবাগে
    ঢাকার সবগুলো অলি গলি পেরিয়ে সবার আগে
    পৌঁছে যাব, যেথায় লুটিয়েছিল রফিকের তাজা প্রান।

    8
    6 Comments
Skip to toolbar