-
ল্যাব এইড হাসপাতালের আইসিইউ এর বাইরের বারান্দা। দুপুর প্রায় ১টা। সেখানে অপেক্ষা করছে অনেকে। গতকাল হার্টের বাইপাস সার্জারি হয়েছে আব্বার। আমরা সব ভাই-বোন আছি। আমাদের একমাত্র চাচা এইমাত্র তার বড়ভাইকে দেখে এসেছেন। বড়ো বড়ো চোখ করে সে বর্ননাই দিচ্ছেন, মাঝে মাঝে কান্না চেপে রাখার চেষ্টা করছেন। আগ্রহ নিয়ে আমরা শুনছি। এরই মাঝে হাজির হলেন কাশীনাথ কাকু। সবাই তাঁকে বসার জায়গা করে দিলো।
‘ও কোন রুমে আছে?’
জিজ্ঞেস করতেই সবাই আইসিইউ দেখিয়ে দিলাম। উনি সেদিকে মুখ করে বসলেন। কারো সাথে তেমন কোনো কথা বললেন না। মাঝে মাঝে সামনের দরজার দিকে তাকাচ্ছেন। হয়তো নিজের মনে কিছু বলছেন- বন্ধুর উদ্দেশ্যে বা সৃষ্টিকর্তার।
দুপুরের খাবারের নীচতলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। কাকু আমাদেরকে যেতে বললেন। ওখানে কিছু সময় বসে থাকবেন বললেন। ‘ও কে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু পাশের রুমেই তো আছে; টের পাচ্ছি। ওর কাছাকাছি কিছুক্ষণ থাকি।’ সবাই একে একে চলে গেলো। বন্ধু বসে রইল বন্ধুর পাশে। বারবার তাকায় আইসিইউ’র দরজার দিকে। ‘আর একটু থাকি’ মনে করতে করতে অনেকটা সময় পার হয়। তবুও বসে থাকে, ভালো লাগে- ভালো লাগাটা শেষই হতে চায়না। পুরনো অনেক ঘটনা মনে পড়ে। বন্ধু বসে থাকে বন্ধুত্বের টানে, বন্ধুর অপেক্ষায়।
4 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Naznin Poly
@npoly
Azizul hakim
@azizul9992
Faiaz-Khan
@faiaz-khan
Nahid-Hasan
@nahid-hasan
শাহ মাহফুজ
@shahmahfuz
Moniruzzaman Sarjil
@zaman2802



সত্যিকারের বন্ধুত্ব এমনি হয়। লেখা পড়ে আমার হারিয়ে যাওয়া এক বন্ধুর কথা খুব মনে পরেছে।