Profile Photo

Ashik MokamiOffline

  • ashikmokami
  • Profile picture of Ashik Mokami

    Ashik Mokami

    1 month ago

    তেলাপোকা
    উপকথা ৮ মে

    “দেখেছ-এসব তেলাপোকাদের—যাদের কোন কাজ নেই?”
    বাবার হোটেলে খায় তারা— বাবার হোটেলে ঘুমায়!—
    সরকারে বসে কথা বলে তারা—ভাবে সবার রিয়েলিটি এক
    সবার হাতে মদের বোতল, ডেন্ডি-গাঞ্জা সবার নেশা!
    মেটামরফোসিসে স্বাগতম সবাইকে- মেরুদন্ড দিয়ে বাতাস বউক!
    তেলাপোকা হও- তেলাপোকা! হওয়ার জন্য প্রস্তুত হও—সব কিছু সব সময়।
    জীবনকে জীবনের মতো দেখো! জীবনকে তেলাপোকা হিসেবে দেখ!
    কারো স্বপ্ন, কারো আশা— তোমার জীবনের নয় পরিভাষা!
    তুমি স্বাধীন— তুমি নতুন! বল— আমি তেলাপোকা! আমি তেলাপোকা!

Skip to toolbar