Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • ‘The Road Not Taken’ হচ্ছে কবি রবার্ট ফ্রস্টের একটি আখ্যানমূলক কবিতা, যেটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯১৫ খ্রিস্টাব্দে আমেরিকান ম্যাগাজিন Atlantic Monthly এর সংখ্যায় এবং পরবর্তীতে ১৯১৬ খ্রিস্টাব্দে রবার্ট ফ্রস্টের কাব্যগ্রন্থ Mountain Interval এর প্রথম কবিতা হিসেবে । এ বিখ্যাত কবিতাটি আমেরিকান কবি রবার্ট লি ফ্রস্টের সবচেয়ে জনপ্রিয় রচনাগুলোর মধ্যে একটি । কবিতাটির কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে: এটি এমন এক পথ যে পথ কেউ নেয়নি বা যাওয়া হয়নি । এর মানে হচ্ছে পথের ভিন্নতা, আক্ষরিক এবং রূপক উভয়ভাবেই । যদিও এটির ব্যাখ্যা জটিল ।

    যে পথে যাওয়া হয়নি
    কবি: রবার্ট ফ্রস্ট
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

    একটি হলদে বনের মধ্যে দুটি পথ আলাদা হয়ে গেছে,
    আর দুঃখিত আমি দুটোতেই ভ্রমণ করতে পারিনি
    এবং একজন ভ্রমণকারী হয়ে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম
    আর যতদূর সম্ভব নিচের দিকে তাকালাম
    যেখানে পথটি বড় বড় গাছের নিচে ঝোপঝাড়ের মধ্যে বেঁকে গেছে;
    তারপর অন্যটি বেছে নিলাম, ঠিক যতটাই ন্যায্য,
    এবং সম্ভবত আরো ভালো দাবি থাকে,
    কারণ এটি ছিল ঘাসে ভরা এবং ক্ষয়প্রাপ্ত হওয়ার অপেক্ষায়;
    যদিও সেখান দিয়ে যাওয়ার কথা
    সত্যিই তাদের প্রায় একই রকম জীর্ণ করেছিল,
    আর সেই সকালে উভয়ই সমানভাবে পড়েছিল
    পাতাগুলোকে কোনো পদচিহ্ন নিষ্পিষ্ট করে কালো করেনি ।
    ওহ, প্রথমটি আরেকদিনের জন্য রেখে দিলাম!
    তবুও জেনে রাখি পথ কিভাবে পথে নিয়ে যায়,
    আমার সন্দেহ ছিল যে আমি আর কখনো ফিরে আসব কি-না ।
    আমি দীর্ঘশ্বাস ফেলে এটি বলব
    বহু যুগ পরে কোথাও:
    একটি বনে দুটি পথ আলাদা হয়ে গেছে, আর আমি—
    আমি একটি বেছে নিয়েছিলাম যেটি কম ভ্রমণ করা হয়েছিল,
    আর এটিই সমস্ত পার্থক্য তৈরি করেছে ।

    উৎস: ইংরেজি সাহিত্য, পোয়েটস.অর্গ, পোয়েট্রিফাউন্ডেশন.অর্গ, অলপোয়েট্রি.কম, ইউরডেইলিপোয়েম.কম ।

    6
    4 Comments
Skip to toolbar