Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • প্রতিধ্বনি
    কবি: ক্রিস্টিনা রোসেটি
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

    রাতের নিস্তব্ধতায় আমার কাছে এসো;
    স্বপ্নে কথা বলার নীরবতায় এসো;
    কোমল ভরাট গাল এবং উজ্জ্বল চোখ নিয়ে এসো
    স্রোতের উপর সূর্যের আলোর মত;
    অশ্রুসজল চোখে ফিরে এসো,
    হে স্মৃতি, আশা, বিগত বছরগুলোর প্রেম ।
    ওহ্ স্বপ্ন, কি মধুর, বড্ড মিষ্টি, খুব বেশি তিক্ত-মধুর,
    যার জাগরণ স্বর্গে হওয়া উচিত ছিল,
    যেখানে ভালোবাসায় পরিপূর্ণ আত্মারা বাস করে আর মিলিত হয়;
    যেখানে তৃষ্ণার্ত আকুল চোখ
    ধীর গতির দরজাটি দেখে
    যে খোলা পথ দিয়ে ভেতরে ঢোকা যায়, বের হওয়া যায় না ।
    তবুও স্বপ্নে আমার কাছে এসো, যেন আমি বাঁচতে পারি
    মৃত্যুর শীতলতায় জমে গেলেও আমার প্রাণ আবার জেগে উঠবে:
    স্বপ্নে আমার কাছে ফিরে এসো, যাতে আমি দিতে পারি
    প্রতিটি স্পন্দনের জন্য স্পন্দন, নিঃশ্বাসের জন্য নিঃশ্বাস:
    আস্তে কথা বলো, নিচু হয়ে ঝুঁকে বসো,
    কত যে আগে, আমার প্রিয়তম, কত দিন আগের কথা ।

    ক্রিস্টিনা জর্জিনা রোসেটি (Christina Georgina Rossetti ছিলেন একজন ইংরেজ লেখিকা, যিনি রোমাঞ্চকর, ভক্তিমূলক এবং শিশুদের জন্য কবিতা লিখতেন । তার জন্ম ৫ই ডিসেম্বর ১৮৩০ খ্রিঃ এবং মৃত্যু ২৯শে ডিসেম্বর ১৮৯৪ খ্রিঃ । ক্রিস্টিনা রোসেটি ভিক্টোরীয় যুগের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ কবিদের মধ্যে একজন । তার দৃষ্টিভঙ্গির গভীরতা, কথ্য ভাষার শৈলী এবং কবিতার গীতিময় গুণ আজও আমাদের কাছে শক্তিশালী আবেদন রাখে এবং অনুপ্রাণিত করে । তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে Goblin Market এবং Remember । এই বিখ্যাত “প্রতিধ্বনি” (Echo) কবিতাটি হচ্ছে তার একটি অনন্য সৃষ্টিকর্ম । ১৮৬২ খ্রিস্টাব্দে এই অসাধারণ কবিতাটি প্রকাশিত হয় । প্রতিধ্বনি একটি বিষাদপূর্ণ প্রেমের কবিতা, যা হারানো ভালোবাসাকে স্বপ্নে ফিরে পাওয়ার আকুতি প্রকাশ করে । ক্রিস্টিনা রোসেটি জীবনের একটি সময় বিষণ্ণতায় ভুগেছিলেন । ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেননি । নিজের জীবনকে কবিতা ও ধর্মীয় বিশ্বাসে উৎসর্গ করেছিলেন ।
    [তথ্যসূত্র: ইংরেজি সাহিত্য]

    4
    3 Comments
    • “কোমল ভরাট গাল এবং উজ্জ্বল চোখ নিয়ে এসো” – অপূর্ব!

    • অনুবাদটি অত্যন্ত চমৎকার এবং মূল কবিতার সেই বিশেষ বিষণ্ণ সুরটিকে দারুণভাবে ধারণ করেছে

    • কবি ক্রিস্টিনা রসেটিকে এভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Skip to toolbar