-
কবিতা
মাসুমা আক্তার
——————-
এই তো আছি, অথচ নেই।
অদৃশ্য হয়ে যাই এ দৃশ্যপট থেকে—
এ কোলাহল থেকে, এই তাড়না থেকে,
চিরচেনা এ জীবন থেকে।
এ রঙ্গমঞ্চ কেবলই ডাকবে,
হাততালি দেবে, বাহবা দিয়ে কুড়ো উড়াবে—
সেও এক দৃশ্যপট।
সমস্ত জুড়ে একটি চোখ।
আমরা শুধু সে দৃশ্যের উপকরণ—
নেপথ্যে আরেকজন, যে চোখ জুড়ায়, বুক জুড়ায়।
আর এ পোড়া চোখ, এ ভাঙা পাঁজর—
শুধুই কালের সাক্ষী।
মন্তব্য নিঃপ্রয়োজন।
শুনে যাও বোবা গাছেদের মতো।
দৃশ্য এ জগতের সমস্তই অদৃশ্যের কারসাজি।
চোখ সেখানে পৌঁছাতে পারে না,
সেখানেই চোখ যায় বারবার। যেখানে যেতে মানা সেখানেই মন হয় রওয়ানা
এ দেহ যেন স্বশ্রম কারাবাস।
আর সেখানে পর্দা নিয়েছে এক বেপর্দা নারী।
নেপথ্যে যাকে অনুভব করি, সে যেমন অদৃশ্য—
যাকে চিনি, সেও কি দৃশ্য?
হয়তো মুহূর্তটা সত্য হতে পারে,
ভূত-ভবিষ্যৎ গড়িয়ে যায় আলোছায়ায়।
জীবনের বিমূর্ত সে মূর্তি
জ্বালিয়ে রাখে যজ্ঞ
আমরা পতঙ্গের ন্যায় আত্মাহুতি দিই—
কখনো ভ্রমে, কখনো বা প্রেমে।Masuma Akter
2 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92


অস্তিত্বের গভীরে এক দার্শনিক উপলব্ধি….🤍