-
কবি টি.এস. এলিয়টের কবিতা: প্রণয়াভিলাষী কথোপকথন
————————————–
ফরাসি ভাষার একটি শব্দগুচ্ছ Conversation Galante এর ইংরেজি অর্থ হচ্ছে Gallant Conversation । যার বাংলা অর্থ হচ্ছে: ‘প্রণয়াভিলাষী কথোপকথন’ বা ‘ভদ্রোচিত প্রণয়মূলক কথোপকথন’ বা ‘প্রেমময় ও রসাত্মক বাক্যালাপ’ বা ‘প্রেমময় কথোপকথন’ বা ‘প্রণয়মূলক আলাপ’ । এই শব্দগুচ্ছটি মূলত ১৮শ শতাব্দীর ফরাসি রাজকীয় সমাজে প্রচলিত রোমান্টিক, মার্জিত অথচ রসাত্মক কথোপকথন এবং শিল্পকর্মকে নির্দেশ করে । আমেরিকার নাট্যকার, সাহিত্য সমালোচক এবং বিংশ শতকের অন্যতম প্রতিভাশালী ও ইংরেজি ভাষার বিখ্যাত কবি Thomas Stearns Eliot (T. S. Eliot) এই ফরাসি শব্দগুচ্ছ কনভারসেশন গ্যালান্তে এর নামানুসারে জনপ্রিয় একটি কবিতা প্রণয়াভিলাষী কথোপকথন (Conversation Galante) রচনা করেন । সাধারণত কল্পনাবিলাসী বা আবেগজড়িত সম্পর্ক, প্রেমের ভান করা (Flirting) এবং ভালোবাসার মানুষের সাথে মিষ্টি ও আকর্ষণীয় কথাবার্তা বোঝাতে কনভারসেশন গ্যালান্তে শব্দগুচ্ছটি ব্যবহার করা হয় । তবে, কবি তার কবিতায় এই ফরাসি শব্দগুচ্ছটি দিয়ে এমন এক বাক্যালাপকে বুঝিয়েছেন, যেখানে প্রেমের ইঙ্গিত থাকে কিন্তু বক্তা এবং নারী চরিত্রের বুদ্ধিবৃত্তিক রসিকতার কারণে তা সরাসরি কোনো স্বীকারোক্তিতে রূপ নেয় না । এছাড়া, এই শব্দগুচ্ছ বা পরিভাষাটি ইউরোপীয় শিল্পকলায় বিশেষ করে ১৮ শতকের ফরাসি চিত্রকর্মে প্রায়ই ব্যবহৃত হয়েছিল, যেখানে বাগান বা মনোরম পরিবেশে নারী-পুরুষের মধ্যকার প্রণয়মূলক আলাপচারিতাকে নির্দেশ করে ।
উল্লেখ্য যে, গ্যালান্তে শব্দটি মূলত ইতালীয়, পর্তুগিজ, স্পেনীয় এবং ফরাসি ভাষা থেকে এসেছে । যার অর্থ হচ্ছে: ভদ্র ও মার্জিত (Polite/Courteous), সাহসী ও বীরত্বপূর্ণ (Brave/Heroic/Chivalrous), কল্পনাবিলাসী বা প্রেমপূর্ণ (Romantic/Avventura galante), প্রণয়াভিলাষী (Gallant) এবং নারীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, বিনয়ী ও মনোযোগী । মধ্যযুগীয় সময়ে এই শব্দটি ব্যক্তিগত নাম হিসেবেও ব্যবহৃত হতো । ইতালীয় ও পর্তুগিজ একজন বীরত্বপূর্ণ ব্যক্তির ডাকনাম যা এসেছে Galante থেকে এবং ফরাসি Galant থেকে, যার অর্থ ভদ্র ও সাহসী । এটি সাধারণত এমন একজন পুরুষকে বোঝাতে ব্যবহৃত হয়, যিনি আচার-আচরণে অত্যন্ত মার্জিত এবং নারীদের প্রতি সর্বদা বিনয়ী, উদার ও সুরক্ষামূলক ।
কবি টি.এস. এলিয়টের সেই বিখ্যাত কবিতাটি:প্রণয়াভিলাষী কথোপকথন
কবি: টি.এস. এলিয়ট
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলআমি লক্ষ্য করি: “আমাদের আবেগপ্রবণ বন্ধু চাঁদ!
অথবা সম্ভবত (চমৎকার, আমি স্বীকার করছি)
ওটা হতে পারে প্রেস্টার জন এর বেলুন
কিংবা শূন্যে ঝুলে থাকা একটি পুরোনো জীর্ণ লণ্ঠন
নিঃস্ব পথিকদের দুর্দশায় আলোকিত করে।”
তখন সে: “তুমি কিভাবে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছো!”
আর আমি তখন: “কেউ একজন পিয়ানোর চাবিগুলোতে সেই অপূর্ব স্বপ্নমদির সুর তৈরি করছে,
যা দিয়ে আমরা রাত ও চাঁদের আলোকে ব্যাখ্যা করি;
যে সঙ্গীতকে আমরা আঁকড়ে ধরি আমাদের শূন্যতাকে মূর্ত করে তুলতে।”
তখন সে: “এটি কি আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে?”
“ওহ্ না, বরং আমিই অর্থহীন।”
“তুমি, মহীয়সী, চিরকালের রসিক,
পরম সত্যের চিরন্তন শত্রু,
আমাদের ভবঘুরে মেজাজকে সামান্য বাঁক দেয়!
তোমার ঔদাসীন্য ও কর্তৃত্বপরায়ণ প্রভাবে
এক নিমিষেই আমাদের পাগলাটে কাব্যিকতাকে খণ্ডন করে—”
আর— “তাহলে কি আমরা এতই গম্ভীর?”তথ্যসূত্র: অলপোয়েট্রি.কম, অ্যানচেস্ট্রি.কম, গুগল ।
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92
