-
বৃষ্টি ও বর্ষার অনুভূতি
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলআষাঢ়ে দুপুর ৷
পূবাকাশের কপালে কালো মেঘের তিলক ৷
মুষলধারে বৃষ্টি ৷
হিংস্র বজ্রপাতের হুঙ্কারে চমকে ওঠে প্লীহা ৷
জল বিন্দুগুলোর দুর্দান্ত প্রতাপ ৷
তীব্রভাবে বর্ষিত হয় ৷
রৌদ্রদগ্ধ ভূ-পৃষ্ঠের তৃষ্ণা মেটায় ৷
জলপাই সবুজ কচু পাতার উপর নৃত্য করে ৷
মানুষের হৃদয়কে রাঙিয়ে তোলে ৷
কখনো কারো চোখের জলে মহাপ্লাবন সৃষ্টি করে ৷
কিংবা প্রকৃতিকে জীবনীশক্তি দেয় ৷
এরা প্রবলবেগে প্রবাহিত হয়ে নদীর বুকে ঠাঁই নেয় ৷
বৃষ্টিভেজা ডেউয়া পাতাগুলোর নির্মল হাসি ৷
হয়তো, শ্রাবণের আগমনী বার্তা ৷
চারদিকে শারদীয় উৎসবের আমেজ ৷
কদম ফুলের মাতাল গন্ধে দিশেহারা প্রজাপতি ৷
শুভ্র কাশ বনে ডাহুক যুগলের গোপন অভিসার ৷
বরযাত্রীরা নববধূকে নিয়ে নৌকায় চড়ে বাড়ি ফিরে ।
শ্রাবণের মেঘগুলো মিলিয়ে যায় নীল আসমানের নীলিমায় ৷
অষ্টাদশী খোঁপায় পরেছে রক্ত কমল ৷
চাতক পাখি প্রেয়সীর প্রতীক্ষায় ।
জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদ নেমে আসে বর্ষার অথৈ জলে ।2 Comments
Friends
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin


বর্ষার রূপ ও রসের অপূর্ব চিত্রায়ণ।