-
উইলিয়াম শেক্সপিয়ার একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা । জন্ম ১৫৬৪ খ্রিঃ এবং মৃত্যু ১৬১৬ খ্রিঃ । তিনি ব্যাপকভাবে ইংরেজি ভাষা এবং বিশ্ব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক ও নাট্যকার হিসেবে বিবেচিত । তিনি ইংল্যান্ডের জাতীয় কবি এবং তাকে Bard of Avon নামে ডাকা হয় ।
প্রেমের শ্রম হারিয়ে গেছে
কবি: উইলিয়াম শেক্সপিয়ার
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলযখন দেয়ালের গায়ে বরফখণ্ড ঝুলে থাকে
আর মেষপালক ডিক তার নখে ফুঁ দেয়
এবং টম হলঘরে কাঠের গুঁড়ি বয়ে আনে
আর বালতিতে করে হিমায়িত দুধ বাড়িতে আসে,
যখন রক্ত জমে যায় ও পথঘাট নোংরা হয়ে ওঠে,
তখন প্রতি রাতে একদৃষ্টে তাকিয়ে থাকা পেঁচা গান গায়,
টু-হুইট;
টু-হু, এক আনন্দময় সুর,
যেই মুহূর্তে তেলচিটে জোন হাঁড়ির গরম খাবার ঠাণ্ডা করছে ।
যখন সশব্দে বাতাস বইতে থাকে
আর কাশির শব্দে ডুবে যায় যাজকের প্রবচন
এবং পাখিরা বরফের মধ্যে বিষন্ন মনে বসে থাকে
আর মেরিয়ানের নাকটা রক্তিম ও ছাল ওঠা দেখায়,
যখন বাটিতে ভাজা কাঁকড়াগুলো হিসহিস শব্দ করে,
তখন প্রতি রাতে একদৃষ্টে তাকিয়ে থাকা পেঁচা গান গায়,
টু-হুইট;
টু-হু, এক আনন্দময় সুর,
যেই মুহূর্তে তেলচিটে জোন হাঁড়ির গরম খাবার ঠাণ্ডা করছে ।6 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi



শীতের হিমেও পেঁচার গান, জীবনের নিত্য আনন্দসুর …..🖤