-
কথা দিয়েছিলে
অতনু দত্তরটনার মত স্বচ্ছ এবং আঘাতের মত নীল
কোপানো ক্ষেতের মত ঋতুমতী, প্রভাতের মত ফর্সা
শুকতারা, সেও মুছে যায় আর দরজার বুকে খিল
কুর্চি সুবাসে ওড়ে ঘুম, ভাঙে তোমার দু চোখে ভরসা।বৃষ্টির রাতে জল পড়ে টানা, বৃষ্টিও নাকি একলা
পুকুরের বুক আল্পনা আঁকে, রিমঝিম ঝিম রাতদিন
ফুল লতা পাতা চঞ্চল বড় জলছুঁই আ-দেখলা
হাত টেনে নিলে নির্বাক থাকে হৃদয়পুরের যাত্রীতাও তো বহতা তাল কেটে গেলে শূন্যকে খোঁজে দৃষ্টি
ভেজা মাটি আর কাদার গন্ধ যায় মিলে কত আবেশে
এঁকেবেঁকে বয় ঘোলা জলধারা, যবে ধরে আসে বৃষ্টি
কথা দিয়েছিলে, তবু কিছুতেই আসলে না তুমি এদেশে4 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
সাদিক আহমদ সিয়াম
@sdik-5
Siam-Bro
@siam-bro
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
পারভেজ মনিরা
@parvez-monera
Merina-Mira
@merina-mira
Araf-Mahmud
@araf-mahmud
Tanvir hossen
@tanvir71
alif-gamings
@alif-gamings



সুন্দর লিখেন আপনি। স্বাগতম তুলট পরিবারে।