Profile Photo

Atanu DattaOffline

  • atanudatt
  • Profile picture of Atanu Datta

    Atanu Datta

    3 years, 6 months ago

    কথা দিয়েছিলে
    অতনু দত্ত

    রটনার মত স্বচ্ছ এবং আঘাতের মত নীল
    কোপানো ক্ষেতের মত ঋতুমতী, প্রভাতের মত ফর্সা
    শুকতারা, সেও মুছে যায় আর দরজার বুকে খিল
    কুর্চি সুবাসে ওড়ে ঘুম, ভাঙে তোমার দু চোখে ভরসা।

    বৃষ্টির রাতে জল পড়ে টানা, বৃষ্টিও নাকি একলা
    পুকুরের বুক আল্পনা আঁকে, রিমঝিম ঝিম রাতদিন
    ফুল লতা পাতা চঞ্চল বড় জলছুঁই আ-দেখলা
    হাত টেনে নিলে নির্বাক থাকে হৃদয়পুরের যাত্রী

    তাও তো বহতা তাল কেটে গেলে শূন্যকে খোঁজে দৃষ্টি
    ভেজা মাটি আর কাদার গন্ধ যায় মিলে কত আবেশে
    এঁকেবেঁকে বয় ঘোলা জলধারা, যবে ধরে আসে বৃষ্টি
    কথা দিয়েছিলে, তবু কিছুতেই আসলে না তুমি এদেশে

    6
    4 Comments

Friends

Profile Photo
Asif Rahman
@asifaaron62
Profile Photo
Siam-Bro
@siam-bro
Profile Photo
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
Profile Photo
Merina-Mira
@merina-mira
Profile Photo
Araf-Mahmud
@araf-mahmud
Profile Photo
Tanvir hossen
@tanvir71
Profile Photo
alif-gamings
@alif-gamings
Skip to toolbar