Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • কচুরীপানা
    ____________

    আলতো চোখের আলসেমিতে ,
    তাকিয়ে ছিলাম শেষ বিকেলে।
    তাকিয়ে ছিলাম মায়া ধোঁয়াতে,
    মায়া ছোঁয়া  আলতো আলোতে।
    আলতো আলো দেখতে গিয়ে ,
    আটকে গেছি আঁট আঘাতে।
    আঁট আঘাত প্রশ্ন করে,
    কোথায় যেন দেখেছি তোরে।

    রাত বিরেতে কি এখনো হাঁটিশ?
    হাঁটু ভোর কি এখনো গাঁয়ে মাখিশ?
    ঘুমোশ কখন , ?নাকি যখন তখন?
    ছুটবি কত আর মনের মতন ?
    নাকি হারিয়ে যাবি ?
    ছায়া ধোঁয়াতে মায়া ছোঁয়াতে ।

    বলার আছে বোন অনেক কথা ,
    কচুরী পানার নেই বলার যোগ্যতা।
    তাকিয়ে থাকি তাই, ছায়া ধোঁয়াতে
    দুচোখ বুজি মায়া ছোঁয়াতে ।
    ডাকবে কখন জানি , একা অপেক্ষায়,
    বলবে ভাই আমার ,আয় এদিক আয়।
    আয় এদিক আয়,লাগবে কি তোর ?
    কি চলছে বল, তোর বুকের ভেতর ?

    কচুরী পানার আছে শূ্ন্য সান্তনা।
    ছায়া খোঁজে , মায়া খোঁজে, খোঁজে মন্ত্রনা ।
    যন্ত্রনা আছে , বলবে কার কাছে ?
    বলার মত কচুরী পানার কেউ কি আছে ?

    কচুরীপানা ভাঁসতে থাকে , ভাঁসতে থাকে
    কোথায় যাবে , কোথায় যাবে ?

    7
    5 Comments
Skip to toolbar