Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • আমি কাউকেই ভালবাসি না । আমি ভালবাসি সবার ভেতরের সত্তাটাকে । আমাদের শরীর, ধনী গরীবের লেভেল লাগানে সীল মোহরে আঁটকে আছে । আঁটকে আছে উচু নিচু সম্ভ্রান্ত নিকৃষ্ট দৃষ্টিভঙ্গিতে । আরো আঁটকে আছে আমাদের অতীত বর্তমান ভবিষ্যত। কোথায় ছিলাম কোথায় আছি কোথায় থাকব চিন্তাতে মগ্ন সবাই ।

    যদি আমরা একবার বুঝতে পারতাম আমরাতো এই পৃথিবীর বাসিন্দাই নই। যেখান থেকে এসেছি আবার সেখানেই আমাদের ফেরত যেতে হবে। তবে এত প্রশ্ন এত চাহিদার জন্মই হতো না।

    সবাই এখন এক প্যাকেট সুখী পরিবারের স্বপ্ন দেখি ।ভুলে যাই অতিমাত্রায় বানিজ্যিক পরিস্হিতির সৃষ্টি না হলে প্যাকেটের উৎপাদনই হয় না ।

    বলা হয় স্বার্থ ছাড়া পৃথিবী চলে না । তবে কেন আমি এত কথা লিখছি। আমি আমার সত্তাটাকে ভালবাসি ।
    আমার সত্তা লিখতে পছন্দ করে তাই লিখছি।

    এখন কেউ কেউ বলবে আজাইরা বইয়া থাকলে কত কিছু মন চায় ।
    সেই তোমাদের বলব , তোমাদের মন বিক্রি হয়ে গেছে এই পৃথিবীর চাহিদার কাছে । আমি এখনো হইনি । তবে কবে হয়ে যাব তা বলতে পারছি না । তবে এইটুকু বলতে পারি প্যাকেট ফাঁপা বাতাসের সুখ স্বপ্ন আমি চাইনা ।

    আমি চাই কাঁটা ছেঁড়া ময়লা আবৃত শরীরের ভেতর এখনো চঞ্চল বেঁচে থাকা সত্তাটাকে । যে সত্তাটা আমায় বলবে , তোমাকে দেয়ার মত আমার কাছে কিছুই নেই তবুও ভালবাসি তোমাকে ।

    তবুও ভালবাসি
    কলমে – আমি।

    7
    2 Comments
Skip to toolbar