Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • আমি আমাকে খুঁজছি
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ
    প্রতিনিয়ত মানুষ হওয়ার চেষ্টায়
    আঁটকে আছে পৃথিবী।
    সুবাতাস চাওয়া প্রতিটা মন ,
    হতাশার বাতাসে হাসফাঁশ করছে।
    মনের ক্যাপাসিটর বদলিয়েও লাভ হচ্ছে না।
    সফটওয়্যার জনিত সমস্যায়
    হার্ডওয়্যার বদলিয়ে লাভ হয় কি?

    মনের সফটওয়ার কোথায় থাকে তাও জানিনা। প্রভুর ডাকে সাড়া দিয়ে ,
    লাভ লোকসানের হিসাব কষতেই দিন চলে যায় । রাত আসে একরাশ আফসোস নিয়ে ।
    কাল কি হবে জানিনা।

    সময় ছক্কা মাড়ে , মুচকি হাসে । হয়তো বলে ,
    মানুষ তোমরা কত অসহায়।
    তোমরা বার বার ভুলে যাও সেকেন্ডের কাঁটা যতই বড় হোক ,
    সময়ের হিসাবে সে সবসময় ছোটই।
    প্রভুর রাজ্যে নিজেকে বড় করতে গিয়ে ন্যানোমিটারে আঁটকে আছো।
    প্রভুর বান্দা পরিচয়ে তোমাদের কত আলসেমি । মানুষ হতে হতে বড় মানুষ হতে চাও আরও।
    আহ যদি জানতে মানুষ কাকে বলে ?

    তারপর কি বলব ,
    আমার মনের সফটওয়্যারেও কিছু সমস্যা অনুভব করছি ।
    আমার মনের সফটওয়্যার কোথায় আছে খুঁজছি ।

    বড় আফসোস লাগে
    আমরা কত কিছু জানি , শুধু নিজেকেই জানিনা।
    এখন বড় করে একটা বিজ্ঞাপন দিতে হবে ।
    আমি আমাকে খুঁজছি , আমি আমাকে খুঁজছি ।

    7
    2 Comments
Skip to toolbar