Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • আছি , এইতো।
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ
    অনেকদিন আপনার কোন খোঁজ খবর নেয়া হয় না কবি।
    কেমন আছেন ? ভালো আছে কি সবি?

    ভালো থাকার ট্রাফিক জ্যামে
    ভাল না থেকে উপায় কি?
    খারাপ থাকার কোন মানে হয় ?
    আমার মতে প্রশ্নের একটা মানদণ্ড থাকা উচিৎ।
    ভাল খারাপের বাইরে মন কেমন থাকে ,
    কেমন আছে? এই আর কি।
    আফসোস জীবন যাপিত প্রশ্ন-উত্তরের বেড়া জালে মনের খবর রাখা হয়নি।

    যাক, তারপরে লেখালেখি কি চলছে ,?
    নাকি থমকে ? নাকি দাড়িয়ে, হঠাৎ সামনে এগুবে?

    চমকে গিয়ে যতদূর যেতে চেয়েছিলাম,
    ততদুর গিয়ে ফিরে এসেছি ।
    ভাবনার একটা বড় সুবিধা হচ্ছে ,
    ইচ্ছে করলেই যা কিছু করা যায় ।
    ভাবনা ভুবনে ভবঘুরে, এই আর কি।

    কিছু বলছেন না যে?

    এইতো ভালো আছি ,ভালো আলহামদুলিল্লাহ।

    ভালো থাকার জ্যামটা একটু সামনে এগুলো ।
    হা হা সামনা সামনি কত ভাল আছির দেখা হচ্ছে , দেখা হয়, হবে।
    আমি একটু পেছনে তাকাই ।
    সামনেতো কত ভাল আছির অপেক্ষা ।
    কেমন আছে কেমন থাকে পেছন টা?
    কেউ জানে কি?

    আপনি মনে হয় কিছু ভাবছেন ,
    কবি মানুষতো ভাবাটাই স্বাভাবিক।
    আচ্ছা আজকে উঠলাম । ভাল থাকবেন।

    শুরু থেকে আজ ,
    একটু পরের কথাতো বলতে পারব না । আপনাদের মত আমি ভবিষ্যত জানিনা ।
    আমি আত্মকেন্দ্রিক ।
    আমার একটা অতীত আছে ।
    আমার একটা বর্তমান আছে ।
    আমার কোন ভবিষ্যত নেই।

    ভাল থাকার জ্যামে নতুন কিছু যুক্ত হল ।
    ভাল খারাপের মাঝামাঝি ।
    আছি, এইতো।

    8
    3 Comments
Skip to toolbar